Tuesday, June 23, 2026
Home পুঁজিবাজার বিজিআইসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিজিআইসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি)-এর ৪১তম বার্ষিক সাধারণ সভা ১৮ জুন ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সোমবার (২২ জুন) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

শুরুতে শেয়ারহোল্ডারসহ উপস্থিত সকলে কোম্পানির প্রতিষ্ঠাতা এম এ সামাদসহ বিজিআইসি পরিবারের প্রয়াত অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার চিরশান্তি কামনায় দোয়া করেন।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তওহিদ সামাদ। অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

উক্ত বার্ষিক সাধারণ সভায় দেশের বেসরকারি খাতে প্রতিষ্ঠিত প্রথম নন-লাইফ বীমা প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি) ২০২৫ সালের জন্য তাদের বর্তমান প্রায় ৫৪ দশমিক ০৩ কোটি টাকা পরিশোধিত মূলধনের ওপর ১১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করে।

সভায় অন্যান্যদের মধ্যে কোম্পানির ভাইস চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, পাবলিক ডিরেক্টর মো. শাকিল রিজভী, নমিনেটেড ডিরেক্টর মোহাম্মদ মনজুর মাহমুদ এবং এ কে এম মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নাসির উদ্দিন চৌধুরী ও প্রীতি চক্রবর্তীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব সাইফুদ্দিন আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবিসি ব্যাংকের নেতৃত্বে সিরাজগঞ্জে স্টুডেন্ট ব্যাংকিং সম্মেলন

বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে ও লিড ব্যাংক হিসেবে এনআরবিসি ব্যাংক পিএলসির নেতৃত্বে সিরাজগঞ্জে ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় অফিসার্স ক্লাবে গতকাল ‘আর্থিক সাক্ষরতায়...

বিজিআইসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি)-এর ৪১তম বার্ষিক সাধারণ সভা ১৮ জুন ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সোমবার (২২ জুন) কোম্পানিটি এক সংবাদ...

আইপিডিসির টানা অষ্টমবার এএএ ক্রেডিট রেটিং অর্জন

দেশের আর্থিক সেবা খাতের অন্যতম প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং সংস্থা ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব)-এর কাছ থেকে...

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১ হাজার ৯৬৯টি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশে বর্তমানে মোট ১ হাজার ৯৬৯টি নিবন্ধিত গণমাধ্যম রয়েছে। তিনি আজ সংসদে ঢাকা-১৯ আসনের সরকারি দলের সদস্য দেওয়ান...

Recent Comments