Tuesday, June 23, 2026
Home জাতীয় দেশে নিবন্ধিত গণমাধ্যম ১ হাজার ৯৬৯টি: তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১ হাজার ৯৬৯টি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশে বর্তমানে মোট ১ হাজার ৯৬৯টি নিবন্ধিত গণমাধ্যম রয়েছে।

তিনি আজ সংসদে ঢাকা-১৯ আসনের সরকারি দলের সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী দেশে বর্তমান গণমাধ্যমের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরে জানান, দেশে বর্তমানে মোট ৫৯টি টিভি চ্যানেল রয়েছে, যার মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টি এবং অনাপত্তিপ্রাপ্ত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৫৫টি। তবে, বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টিসহ মোট ৩৯টি চ্যানেল তাদের সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

দৈনিক পত্রিকার বিষয়ে তিনি জানান, সারা দেশ থেকে বর্তমানে ১ হাজার ৪৩৬টি দৈনিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। এর মধ্যে রাজধানী থেকে ৫৯৩টি এবং অন্যান্য জেলা হতে ৮৪৩টি পত্রিকা প্রকাশিত হচ্ছে। এছাড়া দেশে বর্তমানে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা মোট ৪৭৪টি। এর মধ্যে সাধারণ অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ২৮২টি, দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ১৩১টি এবং আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে রয়েছে ৬১টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন,...

এনআরবিসি ব্যাংকের নেতৃত্বে সিরাজগঞ্জে স্টুডেন্ট ব্যাংকিং সম্মেলন

বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে ও লিড ব্যাংক হিসেবে এনআরবিসি ব্যাংক পিএলসির নেতৃত্বে সিরাজগঞ্জে ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় অফিসার্স ক্লাবে গতকাল ‘আর্থিক সাক্ষরতায়...

বিজিআইসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি)-এর ৪১তম বার্ষিক সাধারণ সভা ১৮ জুন ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সোমবার (২২ জুন) কোম্পানিটি এক সংবাদ...

আইপিডিসির টানা অষ্টমবার এএএ ক্রেডিট রেটিং অর্জন

দেশের আর্থিক সেবা খাতের অন্যতম প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং সংস্থা ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব)-এর কাছ থেকে...

Recent Comments