Monday, June 15, 2026
Home জাতীয় রাজনীতি আপিলে জয়ের ব্যাপারে আশাবাদী তাসনিম জারা

আপিলে জয়ের ব্যাপারে আশাবাদী তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করা তাসনিম জারা আপিলে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের পর শনিবার (৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আশাবাদের কথা জানান।

ভিডিও বার্তায় তাসনিম জারা বলেন, মনোনয়নপত্র বাতিলের খবরে অনেক সমর্থক উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে তিনি ইতোমধ্যে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন এবং আপিলের প্রক্রিয়া শুরু হয়েছে। তার আইনজীবীদের সঙ্গে আলোচনায় জানা গেছে, আপিলে উপস্থাপনের মতো শক্ত আইনি যুক্তি রয়েছে এবং পূর্ববর্তী নজিরও আছে। তাই তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আপিলে তিনি বিজয়ী হবেন এবং সমর্থকদের প্রার্থী হিসেবেই নির্বাচনে লড়াই করতে পারবেন।

বাংলাদেশে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি সমর্থকদের নিরাশ না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনী তহবিল নিয়ে স্বচ্ছতার বিষয়টি তুলে ধরেন তাসনিম জারা। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার সময়ই তিনি জানিয়েছিলেন, দল থেকে পদত্যাগের কারণে কেউ অনুদানের টাকা ফেরত চাইলে তা ফেরত দেওয়া হবে। এখন পর্যন্ত ২০৫ জন অনুদানদাতা টাকা ফেরত চেয়েছেন এবং তাদের অর্থ ফেরতের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, যারা এখনো টাকা ফেরত নিতে চান, তাদের জন্য একটি ফর্মের লিংক পোস্টের ক্যাপশন ও কমেন্টে দেওয়া হয়েছে। সবাইকে পর্যায়ক্রমে টাকা ফেরত দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। উল্লেখ্য, তাসনিম জারা আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। দলীয় সিদ্ধান্তের সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগ করে তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআরটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর

সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে...

মুদি ব্যবসায়ীরাই হতে পারবেন টিসিবির ডিলার

নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী আজ রোববার এ...

Recent Comments