Sunday, April 19, 2026
Home জাতীয় ওসিকে হুমকির অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা শোকজ

ওসিকে হুমকির অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা শোকজ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে তাকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের স্বাক্ষরে শোকজ চিঠিটি পাঠানো হয়। একই সঙ্গে চিঠিটি সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়, যা দ্রুত সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, শুক্রবার শায়েস্তাগঞ্জ থানায় উপস্থিত হয়ে মাহদী হাসান যে ধরনের বক্তব্য দিয়েছেন, তা গণমাধ্যম সূত্রে সংগঠনের নজরে এসেছে। ওই বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে বলা হয়, এসব মন্তব্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীতি ও আদর্শের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং জনপরিসরে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

চিঠিতে আরও বলা হয়, কেন তিনি এমন বক্তব্য দিয়েছেন এবং কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে হবে। ওই জবাব সংগঠনের সভাপতি রিফাত রশিদের কাছে দপ্তরের মাধ্যমে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাহদী হাসানকে সংগঠনের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ওসির সঙ্গে বাক্‌বিতণ্ডার এক পর্যায়ে মাহদী হাসান হুমকিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। পরে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে তাকে নিজেকে আন্দোলনের নেতা দাবি করে সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে বক্তব্য দিতে দেখা যায়, যা নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

Recent Comments