আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম খুনিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, হত্যাকারীরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবেই।
স্ট্যাটাসে তাজুল ইসলাম উল্লেখ করেন, খুনিরা কালো পাহাড়ে আত্মগোপন করুক কিংবা নীল সাগরের ওপারে পালিয়ে যাক—ন্যায়বিচার থেকে তারা রেহাই পাবে না। তিনি দৃঢ়ভাবে জানান, অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করাই রাষ্ট্রের অঙ্গীকার। তার ভাষায়, ন্যায়বিচার কখনো পরাভূত হবে না, ইনশাআল্লাহ।
চিফ প্রসিকিউটরের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই তার দৃঢ় অবস্থানের প্রশংসা করেছেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভূমিকার প্রতি আস্থা প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট মহল মনে করছে, এ বক্তব্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার বার্তা বহন করে এবং বিচার প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।


