Saturday, June 20, 2026
Home জাতীয় ঢাকা-১৩ আসনে প্রার্থী মনোনয়ন পাচ্ছেন মামুনুল হক

ঢাকা-১৩ আসনে প্রার্থী মনোনয়ন পাচ্ছেন মামুনুল হক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৩ আসন থেকে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলানগর এলাকা নিয়ে গঠিত এই আসনে তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করবেন। দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে তার। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা মামুনুল হকের ব্যক্তিগত সহকারী মাওলানা জাকির হুসাইন। তিনি জানান, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে ঢাকা-১৩ আসনে দলীয় সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে। ভোটারদের সঙ্গে যোগাযোগ এবং নির্বাচনী প্রচারণার প্রাথমিক পরিকল্পনাও নেওয়া হয়েছে।

রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে, জামায়াতসহ আটটি দলের মধ্যে যে নির্বাচনী সমঝোতা প্রক্রিয়া চলমান রয়েছে, সেখানে বাংলাদেশ খেলাফত মজলিসও যুক্ত রয়েছে। সেই প্রেক্ষাপটেই মামুনুল হকের প্রার্থী হওয়াকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

অগাস্ট মাসেই চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

চলতি বছরের অগাস্ট মাসেই ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজে জেলা...

৫০১ নম্বর কক্ষকে বিজয়ের প্রতীক ঘোষণা মামুনুল হকের

নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টের বহুল আলোচিত ৫০১ নম্বর কক্ষকে বিজয়ের প্রতীক হিসেবে ঘোষণা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক...

বিনিয়োগ রোড শোতে বন্ধ কারখানা সচলের আহ্বান: প্রধানমন্ত্রী

দেশের অলাভজনক ও দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করতে নতুন বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এক বিশেষ রোড শো অনুষ্ঠিত হয়েছে। শিল্প,...

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে কাগজ গেছে তিন দিনের মধ্যে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে দুবাইতে প্রয়োজনীয় কাগজ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বেনজীর...

Recent Comments