Sunday, January 18, 2026
Home জাতীয় মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় বোমা তৈরির উপকরণ জব্দ

মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় বোমা তৈরির উপকরণ জব্দ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনের পশ্চিম পাশের দুটি কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে দেয়ালের বড় অংশ উড়ে যায় এবং ভবনের জানালা-আসবাবপত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে নারী ও শিশুসহ চারজন আহত হন।

পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল, রাসায়নিক দ্রব্য এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। উদ্ধারকৃত আলামতের মধ্যে কথিত গোলবল বোমা, উচ্চ ক্ষমতাসম্পন্ন পাইপ বোমা, শর্টগানের সীসা গুলি, সাদা পাউডার, কেমিক্যাল কনটেইনার, বৈদ্যুতিক ড্রিল মেশিনসহ নানা সন্দেহজনক সামগ্রী রয়েছে। পরে বোম ডিস্পোজাল ইউনিট উদ্ধারকৃত ককটেল ঝিলমিল এলাকার একটি ফাঁকা স্থানে নিষ্ক্রিয় করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম জানান, ঘটনাস্থলে এখনও তদন্ত কার্যক্রম চলছে। বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে ক্রাইম সিন ও বোমা নিষ্ক্রিয়কারী দল একযোগে কাজ করছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে আশপাশের লোকজন দিশেহারা হয়ে পড়ে। একটি ইটের টুকরার আঘাতে সিএনজি চালক জাকির হোসেন গুরুতর আহত হন। তাকে দ্রুত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভবনের মালিক পারভিন বেগম বলেন, ২০২২ সালে ভবনটি নির্মাণ শেষ হওয়ার পর মুফতি হারুন নামের এক ব্যক্তি মাদ্রাসা পরিচালনার জন্য ভাড়া নেন। বিস্ফোরণে পাশের একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে মাদ্রাসাশিক্ষক আলামিনের তিন সন্তান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

গণভোটের লিফলেট পাবেন পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহক

পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) তার ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে আসন্ন গণভোটে পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ শিরোনামের লিফলেট পৌঁছে দেবে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে প্রধান...

কালাচাঁদপুরের বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম সাদিয়া আক্তার মিমি (২৭)। পুলিশের ভাষ্য, গত শুক্রবার...

এনসিসি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের নতুন ব্যাচের যোগদান

এনসিসি ব্যাংকে নতুন যোগদানকৃত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন সহ অতিরিক্ত...

বছরের প্রথম ১৭ দিনেই প্রবাসীরা পাঠাল ১৮৬ কোটি ডলার

চলতি জানুয়ারির ১৭ দিনে প্রবাসী আয় এসেছে ১৮৬ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৭৩৮ কোটি টাকা (প্রতি ডলার...

Recent Comments