Tuesday, June 16, 2026
Home কর্পোরেট মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম ক্যাশ ম্যানেজমেন্ট কর্মশালা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম ক্যাশ ম্যানেজমেন্ট কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট গত ২০ ডিসেম্বর (শনিবার) দিনব্যাপী ‘ক্যাশ ম্যানেজমেন্ট’ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে। কর্মশালার মূল লক্ষ্য ছিল ব্যাংকের ক্যাশ অফিসারদের জাল নোট সনাক্তকরণ এবং ‘বাংলাদেশ ব্যাংক নোট প্রত্যর্পণ প্রবিধান–২০২৫’ বিষয়ে সচেতন করা।

সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক জানিয়েছে, চট্টগ্রাম জোনের বিভিন্ন শাখা থেকে মোট ৬১ জন অফিসার প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীরা দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমে অংশ নেন, যেখানে ক্যাশ হ্যান্ডলিং প্রক্রিয়া, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নোট যাচাই করার পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রধান এস. এম. সেলিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের চট্টগ্রাম রিজিয়নের এসইভিপি মো. সাইফুল আলম চৌধুরী। এছাড়াও ব্রাঞ্চেস অপারেশন্স কন্ট্রোল ডিভিশনের প্রধান মোহাম্মদ খোরশেদ আলম এবং ট্রেনিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টি শাহীন আকতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা প্রশিক্ষণার্থীদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং কর্মশালার সফলতা কামনা করেন। ব্যাংকের কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা অফিসারদের ক্যাশ ম্যানেজমেন্ট দক্ষতা আরও শক্তিশালী করবে এবং ঝুঁকি কমাতে সহায়তা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments