Saturday, April 18, 2026
Home পুঁজিবাজার রানার অটোমোবাইলসের এজিএম সম্পন্ন, ১০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন

রানার অটোমোবাইলসের এজিএম সম্পন্ন, ১০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে। সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা ৩০ জুন ২০২৫-এ সমাপ্ত অর্থবছরের জন্য পরিচালনা পর্ষদ প্রস্তাবিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ স্পন্সর পরিচালকসহ সকল শেয়ারহোল্ডারের জন্য অনুমোদন করেন। পাশাপাশি অন্যান্য এজেন্ডাও সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এজিএম শেষে বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

সভায় স্বাগত বক্তব্য, বিগত বছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন এবং শেয়ারহোল্ডারদের প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নজরুল ইসলাম, এফসিএ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোম্পানি সচিব মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিএফও সনৎ দত্ত, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শেয়ারহোল্ডাররা।

সভা শেষে কোম্পানির চেয়ারম্যান হাফিজুর রহমান খান তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে এজিএম-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরমের উদ্যোগে গত ১৮ এপ্রিল রাজধানীর রেডিসন বলু অনুষ্ঠিত হয়েছে...

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ করেছে এবং এই স্বল্প সময়েই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ...

বিশ্বজয় করতে প্রস্তুত মেরিটাইম ক্যাডেটরা: নৌ পরিবহণমন্ত্রী

চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের মেরিটাইম ক্যাডেটরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দক্ষতার...

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান রাখাইন রাজ্যেই সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কে অনুষ্ঠিত Antalya Diplomacy Forum 2026-এ রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন...

Recent Comments