Tuesday, June 16, 2026
Home পুঁজিবাজার ইউনাইটেড পাওয়ারের ঋণমান ‘‌এএএ’

ইউনাইটেড পাওয়ারের ঋণমান ‘‌এএএ’

নিজস্ব প্রতিবেদক:  বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) আর্থিক সক্ষমতা ও ঋণ পরিশোধে শক্ত অবস্থান ধরে রেখেছে। সর্বশেষ মূল্যায়নে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ৩০ জুন ২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ সংশ্লিষ্ট গুণগত ও পরিমাণগত তথ্য বিশ্লেষণ করে এ রেটিং দেওয়া হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে।

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৪ টাকা ৯৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭ টাকা ১৩ পয়সা। আয় কিছুটা কমলেও কোম্পানিটির মূলধন কাঠামো ও সম্পদভিত্তি এখনও শক্ত অবস্থানে রয়েছে।

৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ইউনাইটেড পাওয়ারের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৮ টাকা ৮৩ পয়সায়, যা বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটির স্থিতিশীলতা ও সম্পদ সক্ষমতার ইঙ্গিত দেয়।

এদিকে সদ্য সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। নিয়মিত লভ্যাংশ বিতরণ ও উচ্চ ক্রেডিট রেটিংয়ের কারণে বাজারে ইউনাইটেড পাওয়ারকে একটি নির্ভরযোগ্য বিনিয়োগ হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments