Monday, May 25, 2026
Home জাতীয় মেগা প্রকল্পে কারিগরি পরিকল্পনার বড় সংকট রেখে গেছে পূর্ববর্তী সরকার: ফয়েজ তৈয়্যব

মেগা প্রকল্পে কারিগরি পরিকল্পনার বড় সংকট রেখে গেছে পূর্ববর্তী সরকার: ফয়েজ তৈয়্যব

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশের মেগা অবকাঠামো প্রকল্পে কারিগরি ত্রুটির জন্য পূর্ববর্তী সরকারের ভুল পরিকল্পনাকে দায়ী করেছেন। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক মন্তব্যে তিনি দাবি করেন, আধুনিক প্রযুক্তিগত চাহিদা সম্পর্কে অজ্ঞতা এবং সমন্বয়হীনতার কারণে অনেক প্রকল্পেই গুরুতর সমস্যা তৈরি হয়েছে।

তিনি বলেন, “মেগা প্রকল্পগুলোর টেলিকমিউনিকেশন ও আইটি ইনপুট যে মাত্রায় উপেক্ষিত ছিল, তা প্রায় অবিশ্বাস্য। এখন এসব ঘাটতি পূরণ করতে গিয়ে অনেক বাড়তি ব্যয় ও সময় লাগছে।”

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদাহরণ তুলে ধরে ফয়েজ তৈয়্যব লিখেন, ডিজাইনে শুরু থেকেই টেলিকম অবকাঠামোর ন্যূনতম পরিকল্পনাও রাখা হয়নি। ইনডোর নেটওয়ার্ক কভারেজ নিশ্চিত করতে প্রয়োজনীয় বেজ স্টেশন, অ্যান্টেনা, অ্যাক্টিভ ডাস, রাউটারসহ গুরুত্বপূর্ণ সরঞ্জামের জন্য নির্দিষ্ট স্পেস বরাদ্দ না থাকায় এগুলো এখন ডিজাইনের বাইরে থেকে যোগ করতে হবে।

তিনি আরও জানান, অপটিক্যাল ফাইবার লাইন স্থাপনের জন্য কোনো ডাক্ট না থাকায় ইন্টারনেট সেবাদাতাদের জন্য নির্ধারিত রুট তৈরি করা কঠিন হয়ে পড়েছে। ফলে বিকল্প বা অননুমোদিত জায়গা ব্যবহার করে এসব সংযোগ স্থাপন করতে হবে।

তার মতে, আরও বড় ত্রুটি হলো টার্মিনালের অপারেশন পরিচালনায় প্রয়োজনীয় ডেটা সেন্টারের জায়গা ডিজাইনে না থাকা। ইমিগ্রেশন, যাত্রী তথ্য ব্যবস্থাপনা, চেক-ইন সিস্টেমসহ অগণিত গুরুত্বপূর্ণ সেবা এগুলোর ওপর নির্ভরশীল।

ফয়েজ তৈয়্যব অভিযোগ করেন, আন্তর্জাতিক মানদণ্ড ছাড়াই ‘দেখতে আকর্ষণীয়’ একটি ভবন নির্মাণে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। “টেকনিক্যালি দুর্বল একটি টার্মিনাল বানানো আসলে জাতীয় সক্ষমতার প্রতি অবহেলা,”—মন্তব্য করেন তিনি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ার‌ম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।রোববার (২৪ মে)...

রামিসা হত্যা : রাষ্ট্রীয় খরচে আইনজীবী পেলেন সোহেল ও তার স্ত্রী

রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন...

বিএটির বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুদক তিন লাখ কোটি টাকা জালিয়াতি ও পাচার

বিগত ৫৫ বছরে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) বিরুদ্ধে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ লাখ কোটি টাকার বেশি জালিয়াতি ও পাচারের...

প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান

প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল রহমান। সম্প্রতি তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা আজ রোববার থেকে কার্যকর...

Recent Comments