Monday, May 25, 2026
Home জাতীয় ওসমান হাদির বর্তমান শারীরিক অবস্থা জানিয়েছেন চিকিৎসক

ওসমান হাদির বর্তমান শারীরিক অবস্থা জানিয়েছেন চিকিৎসক

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণা শুরুর আগেই সশস্ত্র হামলার শিকার হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচার কার্যক্রমে অংশ নিতে গেলে মোটরসাইকেলে এসে হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি গুরুতরভাবে আহত হন।

গুলিবিদ্ধ অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। ঢামেকের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, তাকে আনার সময় তার অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। প্রাথমিকভাবে সিপিআর দেওয়ার পর তার রক্তচাপ কিছুটা স্থিতিশীল হয়। বর্তমানে তিনি ওএসসিসি (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার)-এ চিকিৎসাধীন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার মাথার ভেতরে একটি গুলি আটকে আছে এবং কানের আশপাশেও গুরুতর ক্ষত রয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল আল নোমান জানান, তিনটি গুলির শব্দ শোনার পর দেখা যায় দুইজন মোটরসাইকেলে এলাকা থেকে দ্রুত পালিয়ে যাচ্ছে। কাছেই অবস্থানরত ঢামেকের অ্যাম্বুলেন্স চালক মো. শরিফ আহত হাদিকে হাসপাতালে আনতে সহযোগিতা করেন। তার মুখ ও পোশাক রক্তে ভিজে ছিল এবং তখন তিনি অচেতন ছিলেন। ঘটনাটি বিস্তারিত তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

Recent Comments