Friday, June 5, 2026
Home জাতীয় খালেদা জিয়াকে ভিভিআইপি তালিকায় অন্তর্ভুক্ত করল অন্তর্বর্তী সরকার

খালেদা জিয়াকে ভিভিআইপি তালিকায় অন্তর্ভুক্ত করল অন্তর্বর্তী সরকার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিশেষভাবে আলোচনা করা হয়।

বৈঠকে  উপদেষ্টারা খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ধরনের গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তারা বলেন, অসুস্থতা নিয়ে মিথ্যা তথ্য প্রচার পরিস্থিতিকে আরও জটিল করতে পারে।

সভায় খালেদা জিয়ার চলমান চিকিৎসা ব্যবস্থাকে আরও সুসংগঠিত করতে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। তার নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে অতিরিক্ত বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, প্রয়োজন হলে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং যাতায়াতের সুবিধা বৃদ্ধি করার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, রাষ্ট্রের প্রতি অবদান এবং বর্তমান স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (VIP) মর্যাদা প্রদান করার সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। সিদ্ধান্তটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়, এসব প্রক্রিয়া সম্পর্কে বেগম খালেদা জিয়ার পরিবার এবং রাজনৈতিক দলকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ মনোযোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এক কোম্পানিই নিতে পারবে ২০০ কোটি টাকা ঋণ

দেশের বন্ধ ও আংশিকভাবে চালু থাকা বৃহৎ শিল্প এবং সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরিয়ে আনতে ২০ হাজার কোটি টাকার একটি বিশেষ...

ব্যবসায়ীদের এখনো আস্থা ফেরেনি: সংবাদ সম্মেলনে সিপিডি

রাজনৈতিক অনিশ্চয়তা অনেকটাই দূর হলেও দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আস্থা এখনও পুরোপুরি ফিরে আসেনি বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।...

দুদক পুনর্গঠন প্রক্রিয়া শুরু

দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠন ও নতুন কমিশন গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। একইসঙ্গে কমিশনের ক্ষমতা, কাঠামো ও কার্যপরিধি ঢেলে সাজাতে একটি নতুন আইনের...

রোববার তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে আগামী রোববার মস্কো যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের...

Recent Comments