Sunday, July 19, 2026
Home জাতীয় মানবতাবিরোধী মামলায় কর্নেল রেদোয়ান ও মেজর রাফাতকে আদালতে হাজির

মানবতাবিরোধী মামলায় কর্নেল রেদোয়ান ও মেজর রাফাতকে আদালতে হাজির

রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিকে কেন্দ্র করে আজ আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর দুই কর্মকর্তা—কর্ণেল রেদোয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলম মুন—কে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মানবতাবিরোধী এই মামলার শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বিচারিক প্যানেলে অনুষ্ঠিত হবে। প্যানেলের নেতৃত্বে আছেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। অন্যান্য সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ৮ অক্টোবর রামপুরায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় ২৮ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলাটি আমলে নেয় ট্রাইব্যুনাল। একই দিনে বিজিবির সাবেক কর্মকর্তা কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মামলার অন্য অভিযুক্তরা হলেন—ডিএমপির খিলগাঁও বিভাগের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান।

তদন্ত সংস্থার প্রতিবেদনে বলা হয়, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে রামপুরায় ২৮ জন প্রাণ হারান। ঘটনাস্থলে কর্নেল রেদোয়ানুলকে আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে দেখা গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। অন্যান্য আসামিরাও অভিযানের নেতৃত্ব দিয়েছেন বলে তদন্তে উঠে আসে।

শুনানিতে আজ মামলার পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে বলে আদালত সূত্র জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শ্রমখাতে ইতিবাচক পরিবর্তনের পথে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে শ্রম খাতের সংস্কার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের চলমান উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজে নিতে যাচ্ছে বিমান

আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন কেনা বোয়িং উড়োজাহাজ...

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) ঢাকার ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে এ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

পে-স্কেল : চূড়ান্ত পর্যায়ে গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর...

Recent Comments