Friday, May 1, 2026
Home পুঁজিবাজার তেজগাঁওয়ে জমি বিক্রি করবে এনার্জিপ্যাক পাওয়ার

তেজগাঁওয়ে জমি বিক্রি করবে এনার্জিপ্যাক পাওয়ার

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির (ইপিজিএল) পর্ষদ জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে সাধারণ সভা আয়োজন করবে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে ঢাকার তেজগাঁও এলাকায় ১৬ দশমিক ৫০ ডেসিমেল (১০ কাঠা) জমি বিক্রি করবে এনার্জিপ্যাক পাওয়ার। এ জমি এনার্জিপ্যাক ফ্যাশন লিমিটেডের অনুকূলে বিক্রি করা হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৮ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ৮৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৮৬ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
কোম্পানিটি জানিয়েছে, গত বছরের তুলনায় আর্থিক খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি সুদহার বৃদ্ধির ফলে প্রথম প্রান্তিকে লোকসান বেড়েছে।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ১৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩২ টাকা ৮৬ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ১৮ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৭৫ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৫ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৬ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ৫১ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে এককভাবে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৩ টাকা ১৮ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: গ্যাস, সড়ক ও বিমানবন্দরে উন্নয়নের প্রত্যাশা

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার (২ মে) আধ্যাত্মিক নগরী সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক সিলেট সফর। প্রধানমন্ত্রীর...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সরকার কি বাতিল করবে?

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে অন্তর্বর্তী সরকার। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার...

আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন

মহান মে দিবস আজ। ঐতিহাসিক মহান মে দিবস ২০২৬, রাষ্ট্রীয়ভাবে পালন করছে বাংলাদেশ। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। মে দিবস...

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আজ শুক্রবার (১ মে) দুপুর...

Recent Comments