Saturday, June 13, 2026
Home কর্পোরেট তিন ক্যাটাগরিতে মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করল ইসলামী ব্যাংক

তিন ক্যাটাগরিতে মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করল ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ এ তিনটি বিভাগে সম্মাননা অর্জন করেছে। আন্তর্জাতিক ও স্থানীয় লেনদেনে উল্লেখযোগ্য পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ব্যাংকটি ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড প্রিপেইড বিজনেস (ক্রস বর্ডার)’, ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ক্রস বর্ডার)’ এবং ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ডমেস্টিক)’ পুরস্কার লাভ করে।

২০২৪-২৫ অর্থবছরে কার্ড ব্যবসায় ইসলামী ব্যাংকের প্রবৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের ভিত্তিতে এসব পুরস্কার প্রদান করা হয়। ২২ নভেম্বর ২০২৫ সন্ধ্যায় ঢাকার রেডিসন ব্লু হোটেলে মাস্টারকার্ড আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরীর কাছ থেকে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসেন তিনটি অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মাস্টারকার্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল, কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামানসহ বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন ব্যাংক, ফিনটেক প্রতিষ্ঠান ও করপোরেট সংগঠনের শীর্ষ কর্মকর্তারা।

পুরস্কারপ্রাপ্তির মাধ্যমে বাংলাদেশের কার্ড সেবায় ইসলামী ব্যাংকের বাজার-অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments