Tuesday, June 2, 2026
Home জাতীয় নির্বাচনী নিরাপত্তায় প্রতি কেন্দ্রে ৫ সেনা সদস্যের দাবি জামায়াতের

নির্বাচনী নিরাপত্তায় প্রতি কেন্দ্রে ৫ সেনা সদস্যের দাবি জামায়াতের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে প্রতিটি ভোটকেন্দ্রে অন্তত পাঁচজন করে সেনা সদস্য মোতায়েনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। বুধবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে এ দাবি তুলে ধরে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, মাত্র একজন সেনা সদস্য দিয়ে পুরো কেন্দ্র নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বাড়তি সেনা সদস্য মোতায়েন জরুরি। পাশাপাশি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের ঘন ঘন বদলি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পরওয়ারের দাবি, সাম্প্রতিক সময়ে যেভাবে ডিসি ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের বদলি করা হয়েছে, তাতে অস্বচ্ছতার ইঙ্গিত পাওয়া যায়। তাই লটারির মাধ্যমে বদলি প্রক্রিয়া চালুর প্রস্তাব দেন তিনি।

সংলাপে সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ইসিকে আরও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা এবং ভোটার তালিকায় অস্পষ্ট ছবি সংশোধনের উদ্যোগ নিতে বলেন তিনি। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারনামা জমা দেওয়ার নির্দিষ্ট নির্দেশনা স্পষ্ট করারও অনুরোধ জানানো হয়।

জামায়াতের মতে, এসব উদ্যোগ নির্বাচনকে আরও স্বচ্ছ, নিরাপদ ও গ্রহণযোগ্য করতে সহায়ক হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ট্রাম্পের ফোনালাপের পর হামলা বন্ধে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সংঘাত বন্ধে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দেওয়া একাধিক বক্তব্যে...

রাতেই ইসলামী ব্যাংকের পর্ষদ সভা, এমডির পদত্যাগপত্র গৃহীত

দিনভর বিক্ষোভের মধ্যে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুররশীদ আলমের সভাপতিত্বে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাত ১০টার দিকে অনলাইন প্লাটফর্মে এ...

খানজাহান আলীর মাজারে কুমিরে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.) এর মাজার সংলগ্ন দিঘির পূর্ব পাশে নারীদের ঘাট থেকে কুমির টেনে নিয়ে যাওয়া শিশুটির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার...

আসল বিপদ এ প্রজন্মের, যারা লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন: মাহফুজ

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং তরুণ প্রজন্মের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ...

Recent Comments