Saturday, May 2, 2026
Home জাতীয় মানবতাবিরোধী মামলার রায়কে ঘিরে পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত সরকার

মানবতাবিরোধী মামলার রায়কে ঘিরে পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত সরকার

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার রায় ঘোষণাকে ঘিরে সম্ভাব্য অস্থিতিশীলতা ঠেকাতে অন্তর্বর্তী সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার সকালে রাজধানীর ধানমন্ডির একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে পরিবেশবান্ধব উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

রিজওয়ানা হাসান বলেন, রায়কে কেন্দ্র করে দেশে উদ্দেশ্যমূলকভাবে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা চলছে। “একটি সংঘবদ্ধ মহল রায় ও আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াতে চাইছে। তবে সরকার পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না।”

সম্প্রতি তার বাসভবনে হামলার বিষয়ে তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি আতঙ্কিত নন, বরং বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও প্রাণহানির ঘটনাই বেশি উদ্বেগের। “দেশের স্থিতিশীলতা নষ্ট করার মতো পরিবেশ তৈরি করতে কেউ যেন না পারে, সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ,” মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে মাঠে রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। “যারা অরাজকতা সৃষ্টি করতে চায়, তারা সেই সক্ষমতা অর্জন করতে পারবে না,”—যোগ করেন উপদেষ্টা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার একদিনের সফরে সিলেট যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, এ সফরে তিনি ধর্মীয়, অবকাঠামোগত ও ক্রীড়া সংশ্লিষ্ট বেশ কয়েকটি...

দুপুরের মধ্যে ২০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের অন্তত ২০টি জেলার ওপর দিয়ে ঝড়-বৃষ্টির আভাস মিলেছে। সেজন্য এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্তত ২০টি জেলার ওপর...

হাওরের ছয় জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান সংগ্রহ অভিযান শুরু ৩ মে

হাওর অঞ্চলের ছয় জেলায় আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩ মে থেকে অনুষ্ঠেয় বোরো ধান সংগ্রহ শুরু। পূর্ব নির্ধারিত চাল সংগ্রহের তারিখ ১৫ মে থেকে...

মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছে ৮.৬ বিলিয়ন ডলারের বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১ মে) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ...

Recent Comments