Saturday, May 2, 2026
Home কর্পোরেট পারফিউম ক্রয়ে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

পারফিউম ক্রয়ে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

প্রিমিয়াম পারফিউম ব্র্যান্ড জোনাকি বাই নাসরিন জামির-এর পারফিউম ক্রয়ে এক্সক্লুসিভ ডিসকাউন্ট উপভোগ করবেন প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহকরা। এ উপলক্ষে সম্প্রতি প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এই সহযোগিতার আওতায় জোনাকি বাই নাসরিন জামির থেকে পারফিউম ক্রয়ের ক্ষেত্রে প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা ১৫% ডিসকাউন্ট এবং প্রাইম ব্যাংকের সকল কার্ডধারী ও নীরা গ্রাহকরা ১০% ডিসকাউন্ট উপভোগ করবেন।

এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন- প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং জোনাকি বাই নাসরিন জামির-এর প্রতিষ্ঠাতা ও সিইও নাসরিন জামির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব অ্যাফ্লুয়েন্ট ব্যাংকিং তাকিয়ান চৌধুরী; জোনাকি বাই নাসরিন জামির-এর হেড অব অ্যাডমিনিস্ট্রেশন মো. সায়েদ মুস্তাফিজ এবং দুই প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।

এই সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহক ও কর্মীদের প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানের অঙ্গীকারকে আরও সুসংহত করল, যা গ্রাহকদের সামগ্রীক ব্যাংকিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার একদিনের সফরে সিলেট যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, এ সফরে তিনি ধর্মীয়, অবকাঠামোগত ও ক্রীড়া সংশ্লিষ্ট বেশ কয়েকটি...

দুপুরের মধ্যে ২০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের অন্তত ২০টি জেলার ওপর দিয়ে ঝড়-বৃষ্টির আভাস মিলেছে। সেজন্য এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্তত ২০টি জেলার ওপর...

হাওরের ছয় জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান সংগ্রহ অভিযান শুরু ৩ মে

হাওর অঞ্চলের ছয় জেলায় আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩ মে থেকে অনুষ্ঠেয় বোরো ধান সংগ্রহ শুরু। পূর্ব নির্ধারিত চাল সংগ্রহের তারিখ ১৫ মে থেকে...

মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছে ৮.৬ বিলিয়ন ডলারের বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১ মে) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ...

Recent Comments