Monday, June 29, 2026
Home কর্পোরেট রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শনে রিহ্যাব নেতারা, মেগা সিটি প্রকল্পে সরকারি সহযোগিতার আহ্বান

রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শনে রিহ্যাব নেতারা, মেগা সিটি প্রকল্পে সরকারি সহযোগিতার আহ্বান

দেশের আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতারা রূপায়ণ গ্রুপের আবাসন প্রকল্প ‘রূপায়ণ সিটি উত্তরা’ পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তারা পরিকল্পিত মেগা সিটি প্রকল্প বাস্তবায়নে সরকারের আরও সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেন।

রিহ্যাব সভাপতি ড. আলী আফজালের নেতৃত্বে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা এ পরিদর্শনে অংশ নেন। এ সময় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

পরিদর্শনকালে প্রতিনিধি দলটি রূপায়ণ সিটি উত্তরার বিভিন্ন আবাসিক প্রকল্প, অবকাঠামো, আধুনিক নাগরিক সুবিধা এবং পরিবেশবান্ধব পরিকল্পনা ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল বলেন, বাংলাদেশের আবাসন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পরিকল্পিত ও আধুনিক প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, দেশে এ ধরনের বৃহৎ আবাসন প্রকল্প বাস্তবায়নে সরকারের আরও সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশে আন্তর্জাতিক মানের আবাসন প্রকল্প নির্মাণ সম্ভব—রূপায়ণ সিটি উত্তরা তার একটি উদাহরণ। সরকারি নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হলে দেশের আবাসন খাত আরও এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক পর্যায়েও ইতিবাচক ভাবমূর্তি তৈরি হবে।

মতবিনিময় সভায় দেশের আবাসন খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং টেকসই উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আবু খালিদ মোহাম্মদ বরকতউল্লাহ, এ. এফ. এম. ওবায়দুল্লাহ এবং সংগঠনের অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।

রূপায়ণ গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন ও সাইফ আলী খান অতুল, উপদেষ্টা ক্যাপ্টেন পি. জে. উল্লাহ (অব.) এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর বসছে না প্যাকেজ ভ্যাট, তামাকের করও শিথিল

খুচরা ব্যবসায়ীদের তীব্র বিরোধিতা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে নেতিবাচক প্রভাবের আশঙ্কায় ক্ষুদ্র ব্যবসার ওপর নির্দিষ্ট হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) বা...

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ

রাজধানীর শেরে বাংলা নগরের ‘বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র’ থেকে সোমবার (২৯ জুন) একযোগে দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন...

মেঘনা লাইফের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য...

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার...

Recent Comments