শেয়ার বাজারে তালিকাভুক্ত বারাকা পাওয়ার কোম্পানি তার বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানির তথ্য অনুযায়ী, বোর্ড সভা ১৩ নভেম্বর বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সভায় কোম্পানির ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত ত্রৈমাসিকের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এই আর্থিক প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করা হবে।


