Sunday, June 14, 2026
Home জাতীয় ন্যাশনাল মেডিকেলের সামনে বন্দুকধারীর হামলায় ব্যবসায়ী নিহত

ন্যাশনাল মেডিকেলের সামনে বন্দুকধারীর হামলায় ব্যবসায়ী নিহত

রাজধানীর সুত্রাপুর এলাকায় ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ী নিহত হন। নিহতের নাম তারিক সাইফ মামুন (৫৫)।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারিক সাইফ হাসপাতালে প্রবেশের সময় দুইজন পিস্তলধারী ব্যক্তি তার পিছন থেকে গুলি ছুড়েন। এক ব্যক্তি মুখে মাস্ক পরে ছিলেন। গুলির শব্দে আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে ছত্রভঙ্গ হন। হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, গুলির কিছুক্ষণ পর হাসপাতালে সামনের রাস্তায় রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায়। প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তার বাবার নাম এসএম ইকবাল এবং তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনীর বাসিন্দা ছিলেন। নিহতের পূর্ব পরিচিত ফাইজুল হক অপু জানান, সকালে তার ফোনে ঘটনাটি জানানো হয় এবং পরে তিনি কাকরাইল থেকে এসে ঢাকা মেডিকেলে নিহতের পরিচয় শনাক্ত করেন।

ফাইজুল হক অপু আরও বলেন, নিহত তারিক সাইফ মামুন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। পূর্বে তাদের পরিচয় গাজীপুরে হয়েছিল। পুলিশের কাছে মামলার অভিযোগ দায়ের করা হয়েছে এবং হত্যাকারীদের ধরতে তদন্ত শুরু হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী আজ রোববার এ...

দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

দুর্নীতি ও পাসপোর্ট জালিয়াতির মামলায় গ্রেফতার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক কার্যক্রম...

রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া ও ভন্দুর চর সীমান্ত এলাকায় দুই শিশু ও নারীসহ ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে...

Recent Comments