Thursday, July 23, 2026
Home জাতীয় যমুনার আশপাশে ১ লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা, গ্রেফতার ২৫

যমুনার আশপাশে ১ লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা, গ্রেফতার ২৫

রাজধানীতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নামে এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা নস্যাৎ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় দলের নিষিদ্ধ কার্যক্রমে জড়িত অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিভিন্ন বিভাগ এই গ্রেফতার অভিযান পরিচালনা করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে—তারা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানারে রাজধানীতে ঝটিকা মিছিল, স্লোগানধ্বনি ও বেলুন উড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করেছিল। তাদের উদ্দেশ্য ছিল নির্বাচনের আগে অরাজকতা সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জের মুখে ফেলা।

 

 

ডিবি জানায়, অভিযানে মিরপুর বিভাগ থেকে তিনজন, রমনা বিভাগ থেকে তিনজন, মতিঝিল বিভাগ থেকে চারজন, ওয়ারী বিভাগ থেকে পাঁচজন, উত্তরা বিভাগ থেকে দুজন, তেজগাঁও বিভাগ থেকে দুজন, লালবাগ বিভাগ থেকে তিনজন, সাইবার সিকিউরিটি বিভাগ থেকে দুজন এবং গুলশান বিভাগ থেকে একজনকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, গ্রেফতারদের পরিকল্পনা ছিল ১০ থেকে ১২ নভেম্বরের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশে একযোগে বেলুন ওড়ানো, যার মধ্যে নিষিদ্ধ দলের স্লোগান ও প্রতীক ব্যবহৃত হতো। এর মাধ্যমে সরকারবিরোধী প্রচারণা চালিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল।

ডিএমপি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এসব কার্যক্রম আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসার পরই অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে বেলুন, গ্যাস সিলিন্ডার ও পোস্টার জব্দ করা হয়েছে।

ডিবির এক কর্মকর্তা বলেন, “রাজধানীতে অস্থিতিশীলতা তৈরির যে কোনো চেষ্টাই কঠোর হাতে দমন করা হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে।”গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতা ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে মামলা দায়েরেরপ্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রথমার্ধে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৯ শতাংশ

বীমা খাতে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) নিট মুনাফা ৯ শতাংশ বেড়েছে। ব্যাংকটির পর্ষদ সভায় চলতি ২০২৬ হিসাব বছরের...

৬ বীমা কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

বীমা খাতে তালিকাভুক্ত ছয় কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি ছয়টি হলো সিটি ইন্স্যুরেন্স পিএলসি, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি...

আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর

আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের সব...

যমুনা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি যমুনা ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২২ জুলাই)...

Recent Comments