Thursday, July 23, 2026
Home অর্থ-বানিজ্য বাংলাদেশ-জাপান বাণিজ্য সম্প্রসারণে আলোচনায় বিসিআই ও জেট্রো

বাংলাদেশ-জাপান বাণিজ্য সম্প্রসারণে আলোচনায় বিসিআই ও জেট্রো

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আমন্ত্রণে বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরীর (পারভেজ) সাথে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ, কাজুইকি কাতা সভায় মিলিত হন। রবিবার (৯ নভেম্বর) দুপুর ২টায় বিসিআই অফিসে সভায় মিলিত হন।সভায় বিসিআইয়ের পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা, নাজমুল আনোয়ার, বিসিআই সদস্য জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন। এ সময়ে শরিফুল আলম, সিনিয়র ডিরেক্টর, জেট্রো (JETRO) উপস্থিত ছিলেন।

বিসিআই সভাপতি শুরুতে শত ব্যস্ততার মধ্যেও বিসিআই অফিসে আসার জন্য কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, জেট্রো (JETRO) -কে বিসিআই এর পরিচালনা পর্ষদ ও সদস্যবর্গের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা জানান। বিসিআই সভাপতি বলেন, দেশে কুটির, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প একটি অপার সম্ভাবনাময় খাত কিন্তু এ খাতে দক্ষ জনবলের অভাব রয়েছে। জাতীয় শিল্প চেম্বার হিসেবে বিসিআই মনে করে অর্থনৈতিক লক্ষ্য অর্জনে দক্ষ জনবল তৈরীর কোন বিকল্প নেই।
কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, জেট্রো (JETRO), কাজুইকি কাতাওকা তার বক্তব্যে বলেন, জেট্রো বাংলাদেশে জাপানি বিনিয়োগ ও জাপানি শিল্পোদ্যোক্তাদের সহায়তা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির জন্য কাজ করছে। তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে বিসিআই এর সাথে কাজ করার অনেক সুযোগ আছে বলে জানান এবং জাপানি শিল্পেদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আলোচনার জন্য বিসিআই এর সাথে বসার ব্যবস্থা করবেন বলেও জানান। তিনি বলেন, জেট্রো ও বিসিআই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখবে। তিনি তাকে বিসিআই এ আমন্ত্রণ জানানোর জন্য বিসিআই সভাপতিকে ধন্যবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর (রি-ইস্যু) কার্যক্রমের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বিশেষ...

মধুমতি ব্যাংক ও পিকেএসএফের মধ্যে সিইএসের আওতায় ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষর

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম (সিইএস)-এর আওতায় ক্রেডিট গ্যারান্টি সুবিধা গ্রহণের লক্ষ্যে সংস্থাটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে মধুমতি ব্যাংক পিএলসি। রাজধানীর আগারগাঁওস্থ...

পর্ষদ সভার তারিখ জানালো ট্রাস্ট ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৫ জুলাই বিকাল ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত...

বৈশ্বিক শক্তিগুলোর সাথে বৈঠকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা পররাষ্ট্রমন্ত্রীর

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ৩৩তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের...

Recent Comments