Saturday, June 27, 2026
Home কর্পোরেট পুন্ড্র ইউনিভার্সিটি ও টিএমএসএস শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী ব্যাংকের ডিজিটাল ফি পেমেন্ট সুবিধা চালু

পুন্ড্র ইউনিভার্সিটি ও টিএমএসএস শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী ব্যাংকের ডিজিটাল ফি পেমেন্ট সুবিধা চালু

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং টিএমএসএস মেডিকেল কলেজসহ টিএমএসএসের অধীন পরিচালিত ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফি পরিশোধে ইসলামী ব্যাংকের সেলফিন ও এম-ক্যাশ প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সুবিধা চালুর বিষয়টি চূড়ান্ত হয়।

চুক্তির আওতায় এখন থেকে শিক্ষার্থীরা ভর্তি, টিউশন ও অন্যান্য ফি ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এবং সেলফিন ও এম-ক্যাশ অ্যাপের মাধ্যমে সহজে পরিশোধ করতে পারবেন। এতে শিক্ষার্থীদের সময়, ভোগান্তি ও লেনদেন ঝুঁকি অনেকটাই কমবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। চুক্তিতে স্বাক্ষর করেন পুন্ড্র ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে আরা বেগম ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শিকদার মো. শিহাবুদ্দীন।

এ উপলক্ষে আয়োজিত “Islamic Banking and Its Digital Products: Acceptance and Benefits” শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকিং এখন আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা হিসেবে শিক্ষাঙ্গনসহ দেশের বিভিন্ন খাতে ডিজিটাল সুবিধা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রোটারিয়ান ড. মো. মতিউর রহমান, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments