Tuesday, June 9, 2026
Home আইন আদালত ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

আওয়ামী লীগের শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুনের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব ও পুলিশের সদস্যরা মোতায়েন ছিলেন। অভিযুক্ত কর্মকর্তাদের একটি সবুজ রঙের প্রিজন ভ্যানে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়।

আইসিটির প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, ট্রাইব্যুনাল আজকের শুনানি শেষে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

তিনি বলেন, এই কর্মকর্তাদের কোন কারাগারে রাখা হবে তা সরকার ও কারা কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

এই তিন মামলার ৩২ অভিযুক্তের মধ্যে আছেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র‍্যাবের সাবেক তিন মহাপরিচালক।

দুটি গুম মামলায় অভিযুক্ত হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক।

গত ৮ অক্টোবর অভিযোগপত্র গ্রহণের পর ট্রাইব্যুনাল অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেন এবং পরোয়ানা বাস্তবায়নের নির্দেশ দেন পুলিশ মহাপরিদর্শককে।

একইসঙ্গে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও পরোয়ানার অনুলিপি পাঠানো হয় এবং আজকে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিলের তারিখ নির্ধারণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সেলসম্যানশিপ টেকনিক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ফ্রন্ট অফিস, অ্যাডমিশন অ্যান্ড আউটরিচ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এতে আধুনিক সেলসম্যানশিপ কৌশল, কার্যকর যোগাযোগ, শিক্ষার্থী ও অভিভাবক কাউন্সেলিং, সম্পর্ক...

সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির সিদ্ধান্ত

শেয়ার বাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা রেহানা কাশেম ব্যাংকটির ৫ লাখ ৮৪ হাজার ৫০০টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে...

লেনদেনের শীর্ষ স্থানে এনসিসি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষস্থান দখল করেছে এনসিসি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে জানা...

দর বৃদ্ধির শীর্ষ স্থানে পিপলস ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেখা গেছে বেশ কয়েকটি কোম্পানির শেয়ারে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির...

Recent Comments