Thursday, June 4, 2026
Home অর্থ-বানিজ্য প্রবাসীরা ২০ দিনে পাঠালেন ২ হাজার ১৭১ কোটি টাকা

প্রবাসীরা ২০ দিনে পাঠালেন ২ হাজার ১৭১ কোটি টাকা

চলতি অক্টোবরের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৭৮ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ২১ হাজার ৭১৬ কোটি (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন বলেন, গত বছরের অক্টোবরের প্রথম ২০ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬৬ কোটি ১০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১১ কোটি ৯০ লাখ ডলার বা সাত দশমিক ১০ শতাংশ।

এদিক, চলতি বছরের ১ জুলাই থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৯৩৬ কোটি ৫০ হাজার ডলার। গত বছরের ১ জুলাই থেকে ২০ অক্টোবর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৮২০ কোটি ৪০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১১৬ কোটি ১০ লাখ ডলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাতে আরও বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রী সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতের বেলায় মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট...

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে তাকে বহনকারী বিমান রাজধানীর হযরত শাহজালাল...

বাড়ল বিদ্যুতের দাম, বাড়বে চাপ

বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমাতে বাড়ানো হয়েছে দাম। পাইকারি ও খুচরা—উভয় পর্যায়েই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খুচরা...

আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন

দেশব্যাপী আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় ঢাকার আশুলিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) ২৩৬তম শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। স্থানীয় গ্রাহক, উদ্যোক্তা...

Recent Comments