Thursday, June 4, 2026
Home কর্পোরেট ৬৫ নারী উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিল ব্র্যাক ব্যাংক ও জিইএন

৬৫ নারী উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিল ব্র্যাক ব্যাংক ও জিইএন

নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা ও নেতৃত্বগুণ বৃদ্ধি করতে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। গ্লোবাল অন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক (জিইএন) বাংলাদেশের সহযোগিতায় এবং গেটস ফাউন্ডেশনের সহায়তায় ‘উদ্যোগ তারা গ্লোবাল এজ ২০২৫’ শীর্ষক এ মাস্টারক্লাসটি সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬৫ জন নারী উদ্যোক্তা অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যবসা সম্প্রসারণ, উদ্ভাবনী কৌশল, ডিজিটাল মার্কেটিং ও টেকসই উদ্যোগ ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

মাস্টারক্লাসটি পরিচালনা করেন নেদারল্যান্ডসের খ্যাতনামা বিজনেস কোচ মিক ওয়ালভিশ, যিনি অংশগ্রহণকারীদের আধুনিক ব্যবসা পরিচালনার নানা কৌশল ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের দিকনির্দেশনা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিইএন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কেএম হাসান রিপন, ব্র্যাক ব্যাংকের নারী উদ্যোক্তা উন্নয়ন বিভাগের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নারী উদ্যোক্তাদের ভূমিকা অনন্য। তাই তাদের সক্ষমতা বৃদ্ধিতে ব্র্যাক ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করছে।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ নারী উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে অনুপ্রেরণা জোগাবে। ব্র্যাক ব্যাংক ভবিষ্যতেও নারী উদ্যোক্তাদের জন্য এমন উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানানো হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিএসইসির চেয়ারম্যান হচ্ছেন মাসুদ খান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন দেশের অন্যতম শীর্ষ করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খান। সুশাসন, ফিন্যান্স এবং সুশৃঙ্খল...

রাতে আরও বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রী সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতের বেলায় মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট...

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে তাকে বহনকারী বিমান রাজধানীর হযরত শাহজালাল...

বাড়ল বিদ্যুতের দাম, বাড়বে চাপ

বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমাতে বাড়ানো হয়েছে দাম। পাইকারি ও খুচরা—উভয় পর্যায়েই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খুচরা...

Recent Comments