Saturday, June 13, 2026
Home অর্থ-বানিজ্য মা ইলিশ রক্ষায় এবার মাঠে নেমেছে বিমান বাহিনী

মা ইলিশ রক্ষায় এবার মাঠে নেমেছে বিমান বাহিনী

ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে জাতীয় উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ এ অংশ নিয়েছে।

রবিবার (১২ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ নীতির আওতায় পরিচালিত এ অভিযানে বিমান বাহিনী দেশের বিভিন্ন নদী ও উপকূলীয় অঞ্চলে এয়ার সার্ভেইলেন্স মিশন পরিচালনা করছে।

এই কার্যক্রমের অংশ হিসেবে ৪-২৫ অক্টোবর পর্যন্ত বিমান বাহিনীর হেলিকপ্টার বিভিন্ন এলাকায় বিমান নজরদারি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

রবিবার (১২ অক্টোবর) এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার মুন্সীগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার মুন্সীগঞ্জ সদর, লৌহজং, শিবচর, কালকিনি, জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ উপজেলা সমূহের নদীগুলোতে অবৈধ মৎস্য আহরণ রোধকল্পে বিমান নজরদারির জন্য উড্ডয়ন করে এবং তা সফলতার সঙ্গে সম্পন্ন করে।

এ ছাড়াও বাহিনীর আরেকটি হেলিকপ্টার রবিবার সন্ধ্যা ৬টায় খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার শরণখোলা থেকে শ্যামনগর এবং সুন্দরবন ও দক্ষিণ-পশ্চিম উপকূল এলাকায় অবৈধ মৎস্য আহরণ রোধকল্পে বিমান নজরদারি উদ্দেশ্যে উড্ডয়ন করে এবং সফলতার সঙ্গে মিশন পরিচালনা করে।

বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারগুলোতে উচ্চ-ক্ষমতাসম্পন্ন সার্চলাইট (নাইট সান) সংযুক্ত রয়েছে, যা অন্ধকারে কার্যক্রম পরিচালনায় দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয় এবং সন্ধ্যার পর মাছ ধরার নৌযানগুলোকে সুনির্দিষ্টভাবে পর্যবেক্ষণ করতে সহায়তা করে। এই মিশনে বিমান বাহিনীর ক্রুরা নাইট ভিশন গগলস ব্যবহার করেছেন, যা সম্পূর্ণ অন্ধকারে কার্যকর নজরদারি নিশ্চিত করে এবং নিষিদ্ধ মাছ ধরার কার্যক্রম শনাক্তকরণে সহায়তা করে।

মিশনগুলো আকাশ হতে ভূমিতে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা মাঠ পর্যায়ের আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিরবচ্ছিন্ন সমন্বয় নিশ্চিত করে।

উল্লিখিত অঞ্চল ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর একাধিক ঘাঁটি থেকে কুতুবদিয়া, বরিশাল এবং ভোলা অঞ্চলসমূহে বিষয়োল্লেখিত মিশন সমূহ পরিচালনা করবে। বাংলাদেশ বিমান বাহিনী আকাশের অভিভাবক হিসেবে এবং দেশের পরিবেশ ও সম্পদ রক্ষায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ আছে ও থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments