Saturday, June 13, 2026
Home খেলাধুলা খুলনাকে উড়িয়ে অপ্রতিরোধ্য রংপুর জিতল শিরোপা

খুলনাকে উড়িয়ে অপ্রতিরোধ্য রংপুর জিতল শিরোপা

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের শিরোপা জিতল রংপুর বিভাগ। আজ রোববার (১২ অক্টোবর) খুলনা বিভাগকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো রংপুর। প্রতিযোগিতার প্রথম আসরের শিরোপাও তারা জিতেছিল। দাপুটে ক্রিকেটে এবারও শিরোপা নিজেদের ঘরে তুললো রংপুর।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে খুলনা বিভাগ ৮ উইকেটে ১৩৬ রান করে। জবাবে ৩ ওভার আগে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। ব্যাটিং-বোলিংয়ে সমানতালে পারফর্ম করেছে রংপুর। শিরোপা নির্ধারণী ম্যাচে খুলনাকে কোন সুযোগ দেয়নি তারা।

ব্যাটিংয়ে দুই ওপেনার জাহিদ ও নাসির কোন চাপ না নিয়ে অনায়েসে রান করেন। ৭ ওভারে ৬১ রান আসে ওপেনিং জুটি থেকে। জাহিদ ২৭ রানে আউট হলে ভাঙে জুটি। সঙ্গী হারানোর পর নাসির এগিয়ে যান ফিফটির পথে। কিন্তু ৪ রানের আক্ষেপে পুড়তে হয় তাকে। নাসির ৩১ বলে ৪৬ রান করেন ৫টি চার ও ১টি ছক্কায়।

তাতে জয় নাগালে চলে আসে। বাকি কাজ সারেন অভিজ্ঞ নাঈম ইসলাম ও আকবর আলী। ৫ চারে ৩২ বলে ৪০ রান করেন নাঈম। ১৫ বলে ১৯ রান আসে আকবরের ব্যাট থেকে।

ইনিংসে আট বোলার ব্যবহার করেছেন অধিনায়ক আকবর। ২ উইকেট নিয়ে সবচেয়ে সফল আটে বোলিংয়ে আসা আব্দুল্লাহ আল মামুন। ১টি করে উইকেট নেন নাসুম, হাসিম, ইকবাল, এনামুল ও আলাউদ্দিন বাবু।

বোলিংয়ে তারা খুলনার ব্যাটসম্যানদের উড়তে দেয়নি। খুলনার ইনিংসে চার ছিল ৬টি। আর ছক্কা ৭টি। পুরো ইনিংসে ৫১ বলে কোন রান নিতে পারেননি তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এলএনজি আমদানি কমায় গ্যাস সরবরাহে চাপের আশঙ্কা

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দেওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস...

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার কক্সবাজার সফরে গিয়ে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার...

যে বাজেটে ট্যাক্স কমল, সে বাজেট বিরোধী দলের পছন্দ নয়:কক্সবাজারে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাজেটের পর এখন পর্যন্ত নিত্যপণ্যের দাম বাড়েনি। মানুষদের ভালো রাখার জন্য ৬০ পণ্যের ওপর কর প্রত্যাহার করা হয়েছে। বিরোধীদলের উদ্দেশ্য...

ইবিএলের ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৩ শতাংশ স্টক লভ্যাংশ। ডিজিটাল প্লাটফর্মে...

Recent Comments