Sunday, July 12, 2026
Home অর্থ-বানিজ্য অবৈধ গ্যাস ব্যবহারে কড়া বার্তা পেট্রোবাংলার

অবৈধ গ্যাস ব্যবহারে কড়া বার্তা পেট্রোবাংলার

অবৈধভাবে গ্যাস ব্যবহার এবং বিনা অনুমতিতে অতিরিক্ত চুলা বা গ্যাস সরঞ্জাম ব্যবহার বন্ধের বিষয়ে জিরো টলারেন্স গ্রহণ করেছে পেট্রোবাংলা।

রোববার (১২ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানায় সংস্থাটি।

বার্তায় বলা হয়, দুষ্কৃতিকারীরা অবৈধ উপায়ে পাইপলাইন ছিদ্র করে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করছে। অন্যদিকে, অনেক গ্রাহক অনুমতি না নিয়ে অতিরিক্ত চুলা বা গ্যাস সরঞ্জাম ব্যবহার করছে। এই ধরনের অবৈধ কাজের জন্য গ্যাস আইন, ২০১০ অনুযায়ী শাস্তি হিসেবে জেল ও জরিমানা আদায়ের বিধান আছে। একই সঙ্গে, অবৈধভাবে গ্যাস ব্যবহার হওয়া কারখানা বা বাসার মালিক ও জমির মালিকের বিরুদ্ধেও বিদ্যমান আইন অনুযায়ী সংশ্লিষ্ট থানায় এজাহার দায়েরসহ মামলা করার বিধান আছে।

আরও বলা হয়, অবৈধ গ্যাস ব্যবহার বন্ধের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে পেট্রোবাংলার অধীন গ্যাস বিতরণ কোম্পানিগুলো নিয়মিত মোবাইল কোর্টসহ বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছে। কোনো কারখানা বা বাড়িতে অবৈধ গ্যাস ব্যবহার পাওয়া গেলে গ্যাস ব্যবহারকারীসহ কারখানা ও জমির মালিকের বিরুদ্ধে সরকারের প্রচলিত আইনে জেল ও জরিমানা আদায় করা হচ্ছে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, অবৈধ উপায়ে সংযোগ গ্রহণ করে গ্যাস ব্যবহার কিংবা অনুমোদন না নিয়ে অতিরিক্ত চুলা বা গ্যাস সরঞ্জাম ব্যবহার হতে বিরত থাকার জন্য সব শ্রেণির নাগরিকদের অনুরোধ জানানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিজিআইসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি) গত ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (১২ জুলাই)...

পোশাক খাতের উন্নয়নে চীনা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার ওপর জোর বিজিএমইএ’র

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নতুন বিনিয়োগ, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং টেকসই শিল্পায়নের সুযোগ সম্প্রসারণে বিজিএমইএ ও ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওকাইব)-এর মধ্যে একটি মতবিনিময়...

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর সারা দেশে ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২...

ব্যাংক এশিয়ার নতুন মোবাইল অ্যাপ উদ্বোধন

নিজেদের মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মের নতুন ও উন্নত সংস্করণ ‘ব্যাংক এশিয়া জেন’–এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ব্যাংক এশিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এমডি সোহেল আর কে হোসেনসহ...

Recent Comments