Wednesday, June 17, 2026
Home জাতীয় চার্জশিটে নাম আসা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন হেফাজতে: সেনা সদর

চার্জশিটে নাম আসা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন হেফাজতে: সেনা সদর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে সেনা সদর দপ্তর। শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সেনা সদর দপ্তরের অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সেনাবাহিনীর কাছে কোনো গ্রেপ্তারি পরোয়ানার কপি এখনো পৌঁছায়নি। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার প্রেক্ষিতে সার্ভিসে থাকা ১৫ জন এবং অবসরপ্রাপ্ত একজনসহ মোট ১৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। “১৫ জনকে সেনা হেফাজতে নেয়া হয়েছে, একজন আত্মগোপনে রয়েছেন,” বলেন তিনি।

মেজর জেনারেল হাকিমুজ্জামান আরও জানান, আত্মগোপনে থাকা কর্মকর্তা মেজর জেনারেল কবির যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে বিষয়ে নজরদারি জোরদার করা হয়েছে। অন্যদিকে, বাকি নয়জন কর্মকর্তা ইতোমধ্যে অবসরে গেছেন।

তিনি বলেন, “ওয়ারেন্টভুক্তদের ২২ অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ আছে। তবে ওয়ারেন্টের আইনি ব্যাখ্যা স্পষ্ট না হওয়ায় বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।”

সেনা সদর জানায়, গুম বা মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সেনাবাহিনী কোনো প্রকার ছাড় দিচ্ছে না। “গুমের শিকার প্রতিটি পরিবারের প্রতি আমরা সহানুভূতিশীল। ন্যায়বিচারের স্বার্থে সেনাবাহিনী গুম কমিশন ও ট্রাইব্যুনালকে সব ধরনের সহযোগিতা করছে,” বলেন মেজর জেনারেল হাকিমুজ্জামান।

প্রসঙ্গত, গত বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সেনাবাহিনীর সাবেক ও বর্তমান ২৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আগামী ২১ অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তার করে ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

অ্যামচেম বাংলাদেশের নেতৃত্বে সৈয়দ মোহাম্মদ কামাল

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম-বাংলাদেশ) নতুন নির্বাহী ঘোষণা করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল ২০২৬-২৮ মেয়াদের এ কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের...

ডাচ্-বাংলা ব্যাংকের ৩০% লভ্যাংশ অনুমোদন

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ২০২৫ সালের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে।এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ভার্চুয়াল প্লাটফর্মে গতকাল...

মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট...

মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার

মেসিকে ঠেকাতে বিশেষ পরিকল্পনা করেছিলেন আলজেরিয়ার কোচ ভাহিদ পেটকোভিচ। আর্জেন্টাইন অধিনায়ককে নজরে রাখতে একাধিক ডিফেন্ডারকে দায়িত্ব দেয়া হয়। কিন্তু তাতেও থামানো যায়নি তাকে। মাঝমাঠ...

Recent Comments