Sunday, July 12, 2026
Home কর্পোরেট ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সম্প্রতি কর্মকর্তাদের দক্ষতা ও কর্মক্ষমতা যাচাইয়ে বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা আয়োজন করে। গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত এ পরীক্ষার ফলাফল ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। পরীক্ষাটি গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), যা দীর্ঘদিন ধরে মানসম্মত পরীক্ষা আয়োজনের জন্য সুপরিচিত প্রতিষ্ঠান।

ফলাফলে দেখা যায়, মোট অংশগ্রহণকারীদের মধ্যে ৮৮ শতাংশ কর্মকর্তা উত্তীর্ণ হয়েছেন। তাদেরকে ভবিষ্যতে উচ্চতর দায়িত্ব পালনে অগ্রাধিকার দেওয়া হবে বলে ব্যাংক সূত্রে জানা গেছে। অন্যদিকে, ১২ শতাংশ কর্মকর্তা পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারলেও তাদের জন্য ব্যাংক কর্তৃপক্ষ বিশেষ সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করছে। প্রশিক্ষণ সমাপ্তির পর তারা পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন।

ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এ ধরনের যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে কর্মকর্তাদের দক্ষতা যাচাইয়ের পাশাপাশি কর্মক্ষেত্রে মান উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। ইসলামী ব্যাংক আশা করছে, এ উদ্যোগ ব্যাংকের সার্বিক সেবা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে এবং গ্রাহকসেবার মান বৃদ্ধি করবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে। রোববার (১২...

বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী...

দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

আগের সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচিতে অংশ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Recent Comments