Sunday, July 12, 2026
Home কর্পোরেট শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে মানিলন্ডারিং ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে মানিলন্ডারিং ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে টাঙ্গাইলে একদিনব্যাপী “এএমএল/সিএফটি কমপ্লায়েন্স” কর্মশালার আয়োজন করেছে। সোমবার (২০ সেপ্টেম্বর) টাঙ্গাইলের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এই কর্মশালায় ময়মনসিংহ বিভাগের ১৩টি শাখার ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

কর্মশালার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন। শাহ্জালাল ইসলামী ব্যাংকের এন্টি মানিলন্ডারিং বিভাগের প্রধান ও ডেপুটি ক্যামেলকো মোঃ আসাদুল ইসলাম খান উদ্বোধন করেন এবং ক্রেডিট ভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ে বিশেষ সেশন পরিচালনা করেন। এ ছাড়া এন্টি মানিলন্ডারিং বিভাগের মোঃ আশরাফুল ইসলাম, এফএভিপি, বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

কর্মশালায় ব্যাংকের কর্মকর্তাদের দায়িত্ব, দেশীয় আইন ও বিধিমালা, বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ-এর নির্দেশনা এবং অভ্যন্তরীণ নীতিমালা অনুসরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা অংশগ্রহণকারীদের স্মরণ করান, মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন প্রতিরোধে ব্যর্থ হলে তার প্রভাব শুধু ব্যাংক নয়, পুরো অর্থনীতি ও দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

বক্তারা বলেন, মানিলন্ডারিং প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ শক্তিশালী করা অপরিহার্য। যুগোপযোগী নীতি ও যথাযথ বাস্তবায়নের মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন এবং জাতির কল্যাণ নিশ্চিত করা সম্ভব। অনুষ্ঠানে টাঙ্গাইল শাখার ম্যানেজার মোঃ আব্দুল খালেক সমাপনী বক্তব্য প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

আগের সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচিতে অংশ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

সূচকের উত্থানে লেনদেন ছাড়িয়েছে ১৬০০ কোটি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৯টি কোম্পানির...

ইসলামী ব্যাংকিংয়ে দক্ষতা বাড়াতে মিডল্যান্ড ব্যাংকের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শরীয়াহ্-ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দিতে “ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে মিডল্যান্ড...

Recent Comments