Friday, July 10, 2026
Home জাতীয় ভারতে উপদেষ্টাকে হয়রানির অভিযোগ, তদন্তে পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতে উপদেষ্টাকে হয়রানির অভিযোগ, তদন্তে পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে ইমিগ্রেশন প্রক্রিয়ায় দীর্ঘ সময় আটকে রাখার ঘটনাকে অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, ঘটনাটি নিয়ে বাংলাদেশ সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের উদ্দেশ্যে বিদেশ সফরে গিয়ে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়া দুঃখজনক। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রীর তথ্য, সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।

তবে বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দীর্ঘ সময় অপেক্ষা করায়। এ সময় তার ভারতে প্রবেশের অনুমতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে বিভিন্ন প্রক্রিয়া ও জিজ্ঞাসাবাদের পর প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি সফর অব্যাহত না রেখে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

সরকারি সূত্রে জানা যায়, সফরের বিষয়ে পূর্বেই কূটনৈতিকভাবে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। এরপরও এমন পরিস্থিতি তৈরি হওয়ায় বিষয়টি দুই দেশের কূটনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটির বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অবস্থান জানানো হবে। এদিকে সোমবার দুপুরে কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন জাহেদ উর রহমান।

ঘটনাটি নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা চললেও বাংলাদেশ সরকার বিষয়টি শান্ত ও পেশাদার কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম...

চট্টগ্রামে বন্যার পানিতে অবরুদ্ধ সাড়ে ৭ লাখ মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৭ লাখ ৫৪ হাজার ৫৯০ মানুষ পানিবন্দি হয়ে...

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার’ উদ্বোধন

কর্মসংস্থান, বৈশ্বিক সংযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ভাষা শিক্ষায় উৎকর্ষ সাধনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টারের’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর...

গবেষণায় অবদানের স্বীকৃতি দিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

গবেষণাকে পেটেন্ট ও বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য উদ্ভাবনে রূপান্তরের ওপর গুরুত্বারোপের পাশাপাশি গবেষণায় অবদান রাখা শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইদের সম্মাননা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি...

Recent Comments