Thursday, April 30, 2026
Home কর্পোরেট মার্কেন্টাইল ব্যাংক ও বিএইচবিএফসি’র মধ্যে গ্রাহক সেবার অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত

মার্কেন্টাইল ব্যাংক ও বিএইচবিএফসি’র মধ্যে গ্রাহক সেবার অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত

রবিবার মার্কেন্টাইল ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর সঙ্গে গ্রাহক সেবা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই তথ্য সোমবার (২২ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এবং বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন, আর বিএইচবিএফসি’র পক্ষে স্বাক্ষর করেন উপমহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।

চুক্তির মাধ্যমে ‘গ্রামীণ ও উপ-শহরীয় আবাসন প্রকল্প (২য় পর্যায়)’ এর গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদান করবে মার্কেন্টাইল ব্যাংক। এই সেবা ব্যাংকের ইসলামী ব্যাংকিং পরিষেবা ‘তাক্বওয়া’ এর মাধ্যমে পরিচালিত হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ—উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ, অসীম কুমার সাহা, ড. মোঃ জাহিদ হোসেন, প্রধান আর্থিক কর্মকর্তা ড. তাপস চন্দ্র পাল, এসইভিপি মোঃ সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মোঃ আব্দুল হালিম।

বিএইচবিএফসি’র পক্ষে ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ নূর আলম সরদার, মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ তোফায়েল আহমেদ, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মোঃ খাইরুল ইসলাম, মহাব্যবস্থাপক (ঋণ ও বিনিয়োগ) জেড. এম. হাফিজুর রহমান, মহাব্যবস্থাপক (আইন ও সাধারণ সেবা) নিপু রানী মিত্র এবং মহাব্যবস্থাপক (আইসিটি) মোঃ জহিরুল হক।  উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত ও সহজসাধ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কোহিনূর কেমিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কোহিনূর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৯ এপ্রিল)...

কেডিএসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির...

এডিএন টেলিকমের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির...

সাউথইস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের...

Recent Comments