Sunday, July 19, 2026
Home জাতীয় হাসিনা বিরোধী মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য দিলেন নাহিদ

হাসিনা বিরোধী মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য দিলেন নাহিদ

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। অপরদিকে আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন নাহিদকে জেরা করার প্রস্তুতি নিচ্ছেন। এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে দেড় ঘণ্টাব্যাপী নাহিদের জবানবন্দি গ্রহণ করা হলেও তা অসম্পূর্ণ থেকে যায়। ফলে বৃহস্পতিবার তা অব্যাহত রাখা হয়। প্রসিকিউশন জানায়, নাহিদের সাক্ষ্য গ্রহণের পর এ মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম প্রায় শেষের পথে যাবে।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় দেশব্যাপী গণহত্যা, হত্যাযজ্ঞ ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও কামালকে দায়ী করে একাধিক প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আসামি থেকে রাজসাক্ষী হয়ে হত্যাযজ্ঞে দায় স্বীকার করে ক্ষমা চান এবং হাসিনা-কামালের নির্দেশের কথাও প্রকাশ করেন।

প্রসিকিউশনের দায়ের করা মামলায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছে। মোট ৮১ জন সাক্ষীর তালিকা থাকলেও ইতিমধ্যে ৪৭ জনের জবানবন্দি রেকর্ড হয়েছে। শিগগিরই সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ করে যুক্তিতর্কে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ট্রাইব্যুনাল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শ্রমখাতে ইতিবাচক পরিবর্তনের পথে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে শ্রম খাতের সংস্কার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের চলমান উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজে নিতে যাচ্ছে বিমান

আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন কেনা বোয়িং উড়োজাহাজ...

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) ঢাকার ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে এ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

পে-স্কেল : চূড়ান্ত পর্যায়ে গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর...

Recent Comments