Saturday, January 24, 2026
Home জাতীয় বাংলাদেশের অবস্থা মেনে নেওয়ার তাগিদ দিলেন ভারতীয় কূটনীতিক

বাংলাদেশের অবস্থা মেনে নেওয়ার তাগিদ দিলেন ভারতীয় কূটনীতিক

বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ভারতের নীতি কী হবে— এ প্রশ্ন এখনো অনিশ্চিত। পাঁচ মাস পরেই ভোট হলেও আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচন ঘিরে পরিস্থিতি ভিন্ন রূপ নিয়েছে। দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে (আইআইসি) আয়োজিত সাম্প্রতিক এক আলোচনায় ভারতের কূটনৈতিক ও একাডেমিক মহল এ বিষয়ে মতামত তুলে ধরেন।

ভারতের সাবেক আমলা এবং প্রসার ভারতীর সাবেক সিইও জহর সরকার বলেন, “বাংলাদেশে এখনকার পরিস্থিতি আমাদের বুঝতে হবে, মানতে হবে। ভোটাররা যাকেই বেছে নেবে, ভারতের উচিত হবে সেটিকে মেনে নেওয়া।” তার মতে, হঠাৎ রাজনৈতিক পালাবদলে দিল্লি কিছুটা ধাক্কা খেলেও এখন ধৈর্যের সঙ্গে অপেক্ষা করাই সঠিক পদক্ষেপ।

তিনি জোর দিয়ে বলেন, “এখনকার সরকার তো কেয়ারটেকার। তাদের নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন নেই। মূলত নির্বাচন শেষে যে সরকার আসবে, তখনই ভারতের উচিত হবে দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে নীতি স্থির করা।” বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা— সেই প্রশ্নে ভারত এখনো আনুষ্ঠানিকভাবে অস্পষ্ট। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার জানিয়েছে, তারা চায় দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন।

আইআইসির আলোচনায় অংশগ্রহণকারী বিশ্লেষকরা মনে করেন, ভারতের উচিত হবে “ওয়েট অ্যান্ড ওয়াচ” কৌশল গ্রহণ করা। কারণ, যেই সরকার ক্ষমতায় আসুক না কেন, ভারতের জন্য মূল বিষয় হলো কৌশলগত ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখা।সর্বোপরি বার্তা স্পষ্ট— দিল্লি তাৎক্ষণিক সিদ্ধান্তে যাবে না, বরং ভোট-পরবর্তী বাস্তবতা মেনে নিয়ে ভবিষ্যৎ সম্পর্ক গড়ে তুলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ফ্যাসিবাদের সহযোগীরাই গণভোটে ‘না’ বলছে—আদিলুর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যেই সরকার গণভোটের আয়োজন করেছে...

পোস্টার নিষিদ্ধকে ইতিবাচক দেখলেও অনলাইনে অপপ্রচার নিয়ে দুশ্চিন্তায় প্রার্থীরা

বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে পোস্টার ছিল বহুদিনের পরিচিত অনুষঙ্গ। দেয়াল, বিদ্যুতের খুঁটি কিংবা দোকানের সামনে প্রার্থীদের পোস্টার নির্বাচন ঘিরে চেনা দৃশ্য। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ...

রবিবার যে ৪ জেলায় নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় দিনের নির্বাচনী প্রচার-প্রচারণার কর্মসূচি চূড়ান্ত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী রবিবার (২৫ জানুয়ারি) তিনি...

এয়ারলাইন্সগুলোর জন্য সুখবর : সারচার্জ কমে ৭২ থেকে ১৪

দেশের এভিয়েশন খাতের দীর্ঘদিনের সংকট নিরসনে অবশেষে বড় ধরনের নীতিগত পরিবর্তন এনেছে সরকার। সাতটি বিমানবন্দরে বিভিন্ন খাতে আদায়কৃত বার্ষিক সারচার্জ ৭২ শতাংশ থেকে কমিয়ে...

Recent Comments