Friday, June 5, 2026
Home কর্পোরেট ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নে এনআরবি ব্যাংকের জনসচেতনতা কর্মসূচি

ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নে এনআরবি ব্যাংকের জনসচেতনতা কর্মসূচি

ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়ন ও বাংলা কিউআর-এর মাধ্যমে লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে এনআরবি ব্যাংক পিএলসি. কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নগর অঞ্চলে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া কলেজে অনুষ্ঠিত দুই দিনব্যাপী সেমিনার, ক্যাম্পেইন ও রোডশো-এর উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আক্তার কান্তা। এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আনোয়ার উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের নগদ অর্থ পরিচালনার বার্ষিক ব্যয় প্রায় ২০,০০০ কোটি টাকারও বেশি। ক্যাশলেস লেনদেন বৃদ্ধি হলে এই ব্যয় উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হবে। দেশের অর্থনীতি আরও গতিশীল হবে এবং নোট জালিয়াতির ঝুঁকি কমে যাবে। এর পাশাপাশি, ক্যাশলেস লেনদেনের মাধ্যমে অর্থনীতির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে।

সেমিনার ও রোডশোতে এনআরবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন হাওলাদার, সহকারি কমিশনার (ভূমি) আদর্শ নগর কুমিল্লা তানজিনা জাহান এবং বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের অতিরিক্ত পরিচালক পারভেজ আনজুম মনিরসহ কুমিল্লা জেলার ৪৫টি ব্যাংকের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে সর্বসাধারণকে কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেনের সুবিধা ও নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে...

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-এর স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব দুই বাংলার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য...

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের...

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

Recent Comments