Tuesday, June 16, 2026
Home পুঁজিবাজার "নিয়মভঙ্গের অভিযোগে একাধিক কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিল বিএসইসি"

“নিয়মভঙ্গের অভিযোগে একাধিক কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিল বিএসইসি”

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৭৩তম কমিশন সভায় একাধিক কোম্পানি, নিরীক্ষক ও পরিচালনা পর্ষদের বিরুদ্ধে আইনভঙ্গ, অনিয়ম এবং অসংগত তথ্য প্রদানের কারণে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একমি পেস্টিসাইডস লিমিটেড: অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ চারজন পরিচালক, কোম্পানি সচিব, চিফ ফাইনান্সিয়াল অফিসার এবং একাধিক প্লেসমেন্ট হোল্ডারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর সিদ্ধান্ত হয়। একইসঙ্গে, ইস্যু ম্যানেজার Shahjalal Equity Management Limited এর নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়া শুরু হবে।

এছাড়া, কোম্পানির নিরীক্ষক Shiraz Khan Basak & Co. এর বিরুদ্ধে এনফোর্সমেন্ট প্রক্রিয়া এবং Shafiq Basak & Co. এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিষয়টি ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (FRC)-এ প্রেরণ করা হবে। ‘Genex Infosys Limited’ ‘Sonali Paper & Board Mills Ltd.’-এর শেয়ার লেনদেনে আইন ভঙ্গের কারণে Genex Infosys Limited-এর পরিচালনা পর্ষদের নয় সদস্যকে ১.০৩ কোটি টাকা করে এবং Genex Infrastructure Ltd.-কে ২.৫৫ কোটি টাকা অর্থদণ্ড করা হয়েছে। ‘অডিটরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’ সুহৃদ ইন্ডাস্ট্রিজ, রিংসাইন টেক্সটাইল, আমান কটন ফাইব্রাস এবং ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিভিন্ন অর্থবছরের আর্থিক প্রতিবেদনে গুরুতর অনিয়ম থাকা সত্ত্বেও তা নিরীক্ষা প্রতিবেদনে না তোলার কারণে একাধিক অডিট ফার্ম ও নিরীক্ষকের বিরুদ্ধে পাঁচ বছরের জন্য পুঁজিবাজার সম্পর্কিত কোম্পানি ও বিনিয়োগ স্কিমের অডিট কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের আগে তাদের ব্যাখ্যা তলব করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

মেক্সিকোর আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি (ইউএনএএম)-এর স্থাপত্য অনুষদ এবং বিখ্যাত লুইস ব্যারাগান ওয়ার্কশপের...

Recent Comments