Friday, July 24, 2026
Home কর্পোরেট সাউথইস্ট ব্যাংকের ৩০তম ভার্চ্যুয়াল বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ৩০তম ভার্চ্যুয়াল বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১৭ সেপ্টেম্বর, ২০২৫ বুধবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী এম. এ. কাশেম।

এজিএম-এ উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মিসেস রহানা রহমান, পরিচালক মিসেস জাসনা আরা কাশেম, মিসেস দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম, ব্যারিস্টার এম. মঈন আলম ফিরোজী এবং ড. মোঃ মজিবুর রহমান। এছাড়াও সভায় যুক্ত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী এবং কোম্পানি সচিব মামুনুর রশীদ, এফসিএস।

সভায় জানানো হয়, ২০২৪ সালে ব্যাংক সম্মিলিতভাবে ১১,৭২১.২৯ মিলিয়ন টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে। ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়ায় ৪১১,৩৪৩.৯০ মিলিয়ন টাকা এবং মোট সম্পদের পরিমাণ হয় ৫৪৫,৮৫৮.৬০ মিলিয়ন টাকা। শেয়ার প্রতি আয় ছিল ০.৩২ টাকা এবং শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ২৩.৫৯ টাকা। একই সময়ে ব্যাংকের রেগুলেটরি মূলধন দাঁড়ায় ৪১,৫৮২.০৯ মিলিয়ন টাকা।

ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল) ব্যাংককে দীর্ঘমেয়াদে “এএ” এবং স্বল্পমেয়াদে “এসটি-২” রেটিং প্রদান করেছে। চেয়ারম্যান এম. এ. কাশেম পরিচালন দক্ষতা, মুনাফা বৃদ্ধি ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণে শেয়ারহোল্ডারদের সহযোগিতা ও পরামর্শকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাষ্ট্রপতির পদত্যাগ আজই

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যেকোনো সময় পদত্যাগ করতে পারেন। এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়, সরকার কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বঙ্গভবন সূত্র নিশ্চিত...

সুইস টাওয়ার ৮০০ কোটি টাকা কিনছে পূবালী ব্যাংক

রাজধানীর হাতিরঝিল–সংলগ্ন তেজগাঁওয়ে বেঙ্গল গ্রুপের মালিকানাধীন ‘সুইস টাওয়ার’ ভবনটি কিনছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পিএলসি। ৮০০ কোটি টাকায় নির্মাণাধীন ২৭ তলা ভবনটি কেনার সিদ্ধান্ত...

বিএটিবিসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত  বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি) গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৩...

আরএকে সিরামিকসের দুই প্রোডাকশনলাইন সাময়িক বন্ধ

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড টাইলস উৎপাদনের দুটি লাইন আনুমানিক এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই লাইনের মেশিনারিজের মেইনটেন্যান্সের...

Recent Comments