ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লন্ডনভিত্তিক গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস (জিফা) ২০২৫-এ ‘মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক-২০২৫’ খেতাব অর্জন করেছে। ১১ সেপ্টেম্বর ২০২৫ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফোর সিজনস হোটেলে আয়োজিত গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স সামিটে ব্যাংকটি এই সম্মাননা গ্রহণ করে।
ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ ওয়াহিদ হাসান এবং ক্যামব্রিজ ইনস্টিটিউট অফ ইসলামিক ফাইন্যান্স-এর মহাপরিচালক প্রফেসর ড. হুমায়ুন দার।
সম্মাননা অনুষ্ঠানটি উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম। উপস্থিত ছিলেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ড. আহমেদ জাহিদ হামিদসহ আন্তর্জাতিক বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে অংশ নেন।


