Wednesday, June 24, 2026
Home কর্পোরেট বাজারে রিয়েলমির ‘ব্যাটারি মনস্টার’ স্মার্টফোন সি৭১, এক ঘণ্টা চার্জে চলবে ২ দিন

বাজারে রিয়েলমির ‘ব্যাটারি মনস্টার’ স্মার্টফোন সি৭১, এক ঘণ্টা চার্জে চলবে ২ দিন

দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন মডেলের স্মার্টফোন এনেছে রিয়েলমি। ‘রিয়েলমি সি৭১’ মডেলের স্মার্টফোনটিতে ৬ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় এক ঘণ্টা চার্জ করলে টানা দুই দিন ব্যবহার করা যায়। শুধু তা-ই নয়, ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা যায় ফোনটি। ফলে ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।

এআই নয়েজ রিডাকশন কল সুবিধা থাকায় ভিড়ের মধ্যেও স্বচ্ছন্দে কথা বলা যায় ফোনটিতে। এর পাশাপাশি ফোনটিতে জেমিনি চ্যাটবটসহ এআই ইমেজ ম্যাটিং, এআই ইরেজার ভিডিও এডিটিং-সুবিধা থাকায় সহজেই ইন্টারনেটে তথ্য খোঁজার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও সম্পাদনা করা যায়।

ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ফলে স্বয়ংক্রিয়ভাবে ভালো মানের ছবি তোলা যায়। ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটি দুটি সংস্করণে বাজারে পাওয়া যাচ্ছে। সংস্করণভেদে ৪ ও ৬ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটির দাম যথাক্রমে ১৪ হাজার ৯৯৯ টাকা এবং ১৫ হাজার ৯৯৯ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments