Sunday, May 10, 2026
Home কর্পোরেট বিসিআই এর আয়োজনে “অও ভড়ৎ ঐঁসধহ জবংড়ঁৎপব গধহধমবসবহঃ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

বিসিআই এর আয়োজনে “অও ভড়ৎ ঐঁসধহ জবংড়ঁৎপব গধহধমবসবহঃ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

 

 

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫ : আজ সকাল ১০.০০ টায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর আয়োজনে বিসিআই বোর্ডরুমে “অও ভড়ৎ ঐঁসধহ জবংড়ঁৎপব গধহধমবসবহঃ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিআই এর সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), আলোচক/ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইমদাদুল ইসলাম, সিনিয়র ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট), নেটকম লার্নিং বাংলাদেশ ও জনাব হাসান মোঃ জুবায়ের, লার্নিং কনসালটেন্ট, নেটকম লার্নিং বাংলাদেশ। কর্মশালায় বিসিআই এর সদস্য ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়াও কর্মশালায় বিসিআই পরিচালক, জনাব জাহাঙ্গির আলম ও জনাব মোঃ মাফুজুর রহমান উপস্থিত ছিলেন।

বিসিআই এর সেক্রেটারি জেনারেল ড. মোঃ হেলাল উদ্দিন, এনডিসি উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন। তিনি বলেন আইএমএফ এর ২০২৪ সালের সার্ভে অনুযায়ী কৃত্তিম বুদ্দিমত্তা সূচকে ১৭৪ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৩ তম। সাম্প্রতিক বাংলাদেশের যুবকদের উপর পরিচালিত এক গবেষনায় দেখা যায় বাংলাদেশের ৮৪% যুবকের কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তি পরিচালনায় উপযুক্ত দক্ষতা নাই। আমাদের অও এর সম্ভাবনা ও চ্যালেঞ্জ সমূহ ভালোভাবে চিহ্নিত করে পদক্ষেপ নেওয়ার এখনই সময় কারণ অও প্রযুক্তি বর্তমান ও অদুর ভবিষ্যতে অপরিহার্য্য হয়ে উঠবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, অৎঃরভরপরধষ ওহঃবষষরমবহপব (অও) বর্তমান প্রেক্ষাপটে দেশের শিল্প খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। যুব সমাজ আমাদের দেশের জন্য একটি শক্তির জায়গা। আমাদের বর্তমান কর্মসংস্থান ধরে রাখা ও বৃদ্ধি করতে প্রযুক্তি জ্ঞানবৃদ্ধির বিকল্প নেই কারণ আগামীর বিশ^ অও প্রযুক্তি নির্ভর হবে, প্রযুক্তি আরো উন্নত হবে। আমরা ইতোমধ্যে ৪র্থ শিল্প বিপ্লবের যুগে পদার্পণ করেছি আমাদের এখন অও প্রযুক্তি নির্ভর দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। আমরা আমাদের দায়িত্ববোধ থেকে ছোট পরিসরে হলেও বিসিআই দেশের ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়নের কাজ করে যাচ্ছি। আমি মনে করি এই ধরনের ট্রেনিং এর মাধ্যমে এক ধরনের কানেকটিভিটি তৈরী হবে যা আমাদের ভবিষ্যতে কাজে আসবে। বিসিআই সভাপতি বিসিআই এর পক্ষ থেকে এ ধরনের কর্মশালা ধারাবাহিকভাবে আয়োজন করার কথা জানান। তিনি সকলকে কর্মশালায় সক্রিয় ভ‚মিকা পালনের অনুরোধ জানান।

কর্মশালার দ্বিতীয় ভাগে দিনব্যাপি “অও ভড়ৎ ঐঁসধহ জবংড়ঁৎপব গধহধমবসবহঃ” এর উপর আলোচক জনাব মোঃ ইমদাদুল ইসলাম ও জনাব হাসান মোঃ জুবায়ের ২টি সেশনের মাধ্যমে তার বক্তব্য উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কর্মশালার শেষ অংশে বিকেলে অংশগ্রহণকারীদের মতামত/ফিডব্যাক নেয়া হয় এবং বিসিআই এর উর্দ্ধোতন সহ-সভাপতি মিসেস প্রীতি চক্রবর্তী সার্টিফিকেট বিতরন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শাহজালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি রোববার (১০ মে) প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে একই দিনে করপোরেট প্রধান কার্যালয়সহ ব্যাংকের সব শাখা ও...

ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

গ্লোবাল ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় দুটি ফ্রিজ ও একটি এসি কিনে মিলিয়নিয়ার হয়েছেন তিন জেলার আরও তিন ক্রেতা। তারা হলেন বান্দরবানের...

জলবায়ু সহনশীলতা উন্নয়নে এনসিসি ব্যাংক এবং গণ উন্নয়ন কেন্দ্রের চুক্তি

পিভাঞ্চলে জলবায়ু সহনশীলতা বাড়াতে এনসিসি ব্যাংক ও গণ উন্নয়ন কেন্দ্র (জিইকে)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১০ মে ২০২৬, রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতী...

Recent Comments