Tuesday, June 16, 2026
Home জাতীয় শেরে বাংলার মতো নেতার খোঁজ করছে দেশের মানুষ: অ্যাটর্নি জেনারেল

শেরে বাংলার মতো নেতার খোঁজ করছে দেশের মানুষ: অ্যাটর্নি জেনারেল

জাতির মুক্তির স্বপ্ন নিয়ে শেরে বাংলা এ কে ফজলুল হক যে সংগ্রাম শুরু করেছিলেন, সেই ধারাবাহিকতা বজায় রেখে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে বরিশাল বিভাগ সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, “শেরে বাংলা ছিলেন শোষিত ও বঞ্চিত মানুষের প্রকৃত নেতা। আজকের বাংলাদেশেও তার মতো নেতৃত্বের জন্য মানুষ অপেক্ষা করছে। বিগত ১৬ বছরে জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে।”

তিনি আরও বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক শুধু বাংলার নয়, বরং সমগ্র উপমহাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। আজ যখন দেশ নানা সংকটে নিমজ্জিত, তখন শেরে বাংলার মতো দূরদর্শী নেতৃত্বের গুরুত্ব আরও বেড়ে গেছে।

সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও শেরে বাংলার অবদান স্মরণ করে বলেন, তিনি ছিলেন এমন একজন নেতা যিনি ধর্ম, জাতি ও শ্রেণির ভেদাভেদ ভুলে সবার জন্য কাজ করেছেন। বক্তারা বলেন, তার নেতৃত্বগুণ, মানবিকতা ও রাজনৈতিক প্রজ্ঞা আজকের প্রজন্মের জন্য শিক্ষণীয়।

আলোচনা সভায় বক্তারা আরও উল্লেখ করেন, অভিভক্ত বাংলার কৃষক প্রজা আন্দোলন থেকে শুরু করে শিক্ষা, কৃষি ও স্বশাসনের উন্নয়নে শেরে বাংলার ভূমিকা ছিল অনস্বীকার্য। তার জীবন ও সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে হবে।

সভা শেষে শেরে বাংলার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments