Tuesday, June 16, 2026
Home জাতীয় ৮৪ শতাংশ মানুষ স্বাধীন স্থানীয় সরকার কমিশন চায় : জরিপ

৮৪ শতাংশ মানুষ স্বাধীন স্থানীয় সরকার কমিশন চায় : জরিপ

দেশের স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে নতুন আইন প্রণয়নের মাধ্যমে একটি স্বাধীন ও শক্তিশালী স্থানীয় সরকার কমিশন গঠনের পক্ষে প্রায় ৮৪ শতাংশ মানুষ মত দিয়েছেন। এক খানা জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, প্রায় ৭১ শতাংশ মানুষ মনে করেন, স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীকের ব্যবহার হওয়া উচিত নয়, অন্যদিকে ২৪ শতাংশ মনে করেন, নির্বাচনে দলীয় প্রতীক থাকা উচিত।

স্থানীয় সরকার সংস্কার কমিশনের অনুরোধে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৫ সালের জানুয়ারিতে এ জরিপ পরিচালনা করে, যেখানে দেশের ৬৪ জেলা শহর ও গ্রামাঞ্চলের ৪৬ হাজার ৮০টি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়।

জরিপের ফলাফল স্থানীয় সরকার সংস্কার কমিশনের এক প্রতিবেদনে প্রকাশ করা

জরিপে অংশ নেওয়া প্রায় ৯৭ শতাংশ মানুষ মনে করেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত। এর মধ্যে ৩৮ শতাংশ মনে করেন প্রার্থীদের এসএসসি পাস করা উচিত, ৩০ শতাংশ মনে করেন এইচএসসি এবং ২৫ শতাংশ মনে করেন ন্যূনতম যোগ্যতা স্নাতক হওয়া উচিত।

বর্তমানে স্থানীয় সরকার পরিচালনার জন্য পাঁচটি আইন এবং ১০০টিরও বেশি বিজ্ঞপ্তি ও সরকারি আদেশ রয়েছে। এ বিষয়ে ৭৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, স্থানীয় সরকার পরিচালনার জন্য একটি একক ও সমন্বিত আইন থাকা উচিত।

প্রায় ৭৫ শতাংশ মানুষ মনে করেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনবল সংকট মোকাবিলায় একটি সমন্বিত সেবা কাঠামো থাকা উচিত।

দেশে ক্রমবর্ধমান নগরায়নের প্রেক্ষাপটে ৮৫ শতাংশ মানুষ উপজেলা পর্যায়ে একজন নগর পরিকল্পনাবিদ নিয়োগের পক্ষে মত দিয়েছেন।

এ ছাড়া ৮০ শতাংশ উত্তরদাতা উপজেলায় পূর্ণাঙ্গ দেওয়ানি ও ম্যাজিস্ট্রেট আদালত স্থাপনের সুপারিশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments