Thursday, July 16, 2026
Home জাতীয় অবিরাম বৃষ্টির বিষয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস

অবিরাম বৃষ্টির বিষয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস

আগামী দুই দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রোববার (২৩ ফেব্রুয়ারি) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরদিন সোমবার (২৪ ফেব্রুয়ারি) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া, শেষরাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। শনিবার সন্ধ্যা ৬টার তথ্য অনুযায়ী, রাজশাহী ও বাঘাবাড়ীতে সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া, টাঙ্গাইল ও কুমারখালীতে ১ মিলিমিটারসহ ঢাকা, ফরিদপুর, নরসিংদী ও চুয়াডাঙ্গায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার সর্বোচ্চ ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। দুপুরের পর থেকেই বৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। বিকেলের পর শুরু হওয়া বৃষ্টি টানা সন্ধ্যা পর্যন্ত চলে। হঠাৎ বৃষ্টিতে ফুটপাতের ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা বিপাকে পড়েন। অনেক রিকশাচালক ও দিনমজুর প্রস্তুতি না থাকায় ভিজতে বাধ্য হন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত ৫ দিনে দেশের আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

Recent Comments