Saturday, June 27, 2026
Home পুঁজিবাজার ৮০০ কোটি টাকার লেনদেনে বীমার অংশই ৫৭ শতাংশ

৮০০ কোটি টাকার লেনদেনে বীমার অংশই ৫৭ শতাংশ

বীমা খাতের শেয়ারের আধিপত্য অব্যাহত রয়েছে। বিনিয়োগকারীরা এ মুহূর্তে বীমা কোম্পানির বাইরে অন্য কোনো খাতের শেয়ারে তেমন আগ্রহ দেখাচ্ছেন না। যেখানে ক্রেতার অভাবে গতকাল মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে তালিকাভুক্ত ৭৮ কোম্পানির একটি শেয়ারও কেনাবেচা হয়নি, সেখানে বীমা খাতের ৫৭ কোম্পানির ৪৬৬ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এদিকে ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় প্রায় অপরিবর্তিত ছিল।

সার্বিক হিসাবে গতকাল ডিএসইতে ৩১৪ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ছিল ৮১১ কোটি ৬৭ লাখ টাকা, যা সোমবারের তুলনায় ৭৭ কোটি টাকা বেশি। এর মধ্যে বীমার বাইরে অন্য ১৮ খাতের ২৫৭ কোম্পানির ৩৪৫ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
শুধু লেনদেন নয়, খাতওয়ারি দর বৃদ্ধিতেও এগিয়ে ছিল বীমা খাত। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে মাত্র ৬৯টির দর বেড়েছে। এর মধ্যে বীমা কোম্পানি ৩৯টি। বীমার বাইরে অন্য খাতের ২৫৭ শেয়ারের মধ্যে মাত্র ৩০টির দর বেড়েছে। বাকিগুলোর মধ্যে কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত বা ফ্লোর প্রাইসে আটকে ছিল ১৬০টির দর।

কেন বীমা খাতের শেয়ারে বিনিয়োগকারীদের এত আগ্রহ– এমন প্রশ্নে শীর্ষ এক মার্চেন্ট ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, লাভ যেখানে মিলছে, বিনিয়োগকারীরা সেখানেই বিনিয়োগ করবেন, এটাই স্বাভাবিক। সবাই জানেন, বীমার শেয়ার নিয়ে এখন কারসাজি হচ্ছে। বাজার প্রভাবিত করে এমন বড় জুয়াড়িরা কে কোন বীমার শেয়ারে ঢুকছেন বা বের হয়ে যাচ্ছেন, তা অনেকেই জানেন। এসব তথ্য জেনে তারা স্বল্পমেয়াদে মুনাফার জন্য জুয়াড়িদের পেছনে ছোটেন। আরেকটি ব্রোকারেজ হাউসের একজন কর্মকর্তা বলেন, বীমার শেয়ারে অনেক বিনিয়োগকারীর অংশগ্রহণ আছে বলে তাঁর মনে হয় না। সাধারণ বিনিয়োগকারীদের অধিকাংশের বিনিয়োগ এর আগে কেনা অন্য সব শেয়ারে আটকে আছে। নতুন করে বিনিয়োগ করার মতো অর্থ সিংহভাগ বিনিয়োগকারীর কাছে নেই।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ারের মধ্যে ৭টি ছিল বীমা খাতের। প্রায় ১০ শতাংশ হারে দর বেড়ে শীর্ষে ছিল জনতা, এশিয়া এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স। বীমার বাইরে অন্য এ তালিকায় ছিল সি পার্ল হোটেল, ইমাম বাটন এবং শ্যামপুর সুগার। দর বৃদ্ধির শীর্ষ দশে না থাকলেও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণে অন্য খাতের ৬টি শেয়ার ছিল। এগুলো হলো– ইউনিক হোটেল, ফু-ওয়াং ফুডস, জেমিনি সি ফুডস, সি পার্ল হোটেল, ইস্টার্ন হাউজিং এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার

সরকার কওমী মাদরাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা এবং শিক্ষার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে কওমী মাদরাসা থেকে প্রায়...

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আফ্রিকান তিনটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বা 'ওয়িকায়া' জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত...

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

সড়ক পরিআইনবহন কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি...

দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দিতে এসবিএসি ব্যাংক ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি

এসবিএসি ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪...

Recent Comments