সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশন সংলগ্ন শাপলার বিল তেইশের ছিলা এলাকার আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৪৮ ঘণ্টা চেষ্টার পর আজ মঙ্গলবার (২৫ মার্চ) সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ৮টায় সরেজমিনে দেখা যায়, পানিশূন্য ভোলা নদী পার হয়ে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্বেচ্ছাসেবকেরা।


