Thursday, June 25, 2026
Home অর্থ-বানিজ্য ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি দুই লাখ ৮২ হাজার কোটি টাকা

২৩ ব্যাংকের মূলধন ঘাটতি দুই লাখ ৮২ হাজার কোটি টাকা

দেশের ব্যাংকিং খাতে উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের ২৩টি ব্যাংকের মোট মূলধন ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৮২ হাজার কোটি টাকা। এই বিশাল ঘাটতি দেশের আর্থিক খাতের স্থিতিশীলতার ওপর চাপ সৃষ্টি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি, দুর্বল ব্যবস্থাপনা এবং সুশাসনের অভাবই মূলধন ঘাটতির প্রধান কারণ। অনেক ব্যাংক পর্যাপ্ত মূলধন সংরক্ষণ করতে না পারায় ঝুঁকির মুখে পড়ছে আমানতকারীদের অর্থ।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি ব্যাংককে নির্দিষ্ট হারে মূলধন সংরক্ষণ করতে হয়। তবে একাধিক ব্যাংক এই শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় সামগ্রিকভাবে ঘাটতি বেড়েই চলেছে।

রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের ঘাটতি ৩৭ হাজার কোটি টাকা

ব্যাংক খাতের মোট মূলধন ঘাটতির মধ্যে রাষ্ট্রায়ত্ত খাতের চারটি ব্যাংকের ঘাটতির পরিমাণ ৩৭ হাজার ৬৯৮ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি জনতা ব্যাংকের ১৯ হাজার ৯৭৩ কোটি টাকা। এরপর অগ্রণী ব্যাংকের আট হাজার ১২৫ কোটি টাকা, রূপালী ব্যাংকের পাঁচ হাজার ৬৫৫ কোটি টাকা এবং বেসিক ব্যাংকের তিন হাজার ৯৪৫ কোটি টাকা।

বেসরকারি ৯ ব্যাংকের ঘাটতি ৩৬ হাজার কোটি টাকা

গত বছরের সেপ্টেম্বর শেষে বেসরকারি খাতের ৯টি ব্যাংক মূলধন ঘাটতিতে পড়ে। এসব ব্যাংকের ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে। ৩৬ হাজার ৬০৭ কোটি টাকা। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি ন্যাশনাল ব্যাংকের। এ ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ১০ হাজার ৬৫১ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ঘাটতি এবি ব্যাংকের সাত হাজার ২০৫ কোটি টাকা। এরপর পদ্মা ব্যাংকের ঘাটতি পাঁচ হাজার ৮৩৭ কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংকের চার হাজার ৭৩৩ কোটি টাকা, আইএফআইসি ব্যাংকের চার হাজার ৪৫৫ কোটি টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংকের এক হাজার ৯৬৮ কোটি টাকা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এক হাজার ২৮৮ কোটি টাকা, এনআরবিসি ব্যাংকের ৪৩৬ কোটি টাকা এবং সীমান্ত ব্যাংকের ৩৪ কোটি টাকা।

আট ইসলামি ব্যাংকের ঘাটতি এক লাখ ৭৬ হাজার কোটি টাকা

ব্যাংক খাতের মোট মূলধন ঘাটতির মধ্যে সবচেয়ে বেশি ইসলামি ধারার ব্যাংকগুলোতে। গত সেপ্টেম্বর শেষে এ খাতের ব্যাংকগুলোর ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৭৫ হাজার ৮২২ কোটি টাকা। শরিয়াহ্ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূলধন ঘাটতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। সেপ্টেম্বর শেষে এ ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ৬৫ হাজার ৯০ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ইউনিয়ন ব্যাংকের ঘাটতি ২৭ হাজার ১০৩ কোটি টাকা। এরপর ইসলামী ব্যাংক বাংলাদেশের ২২ হাজার ৯৮২ কোটি টাকা, এক্সিম ব্যাংকের ২২ হাজার ৬২৫ কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ২২ হাজার ১১৪ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের ঘাটতি ১৩ হাজার ৭৫৮ কোটি টাকা, আইসিবি ইসলামিক ব্যাংকের দুই হাজার ১২ কোটি টাকা এবং আল-আরাফাহ্ ব্যাংকের ১৩৮ কোটি টাকা।

দুই বিশেষায়িত ব্যাংকের ঘাটতি ৩২ হাজার কোটি টাকা

বিশেষায়িত ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি বাংলাদেশ কৃষি ব্যাংকের। তথ্য অনুযায়ী সেপ্টেম্বর শেষে বাংলাদেশ কৃষি ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ২৯ হাজার ৮০৪ কোটি টাকা। অন্যদিকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে দুই হাজার ৬৭৩ কোটি টাকা।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, খেলাপি বাড়লে প্রভিশনও বেশি রাখতে হয়। ব্যাংকগুলো মুনাফা নতুন করে না করতে পারায় প্রভিশন ঘাটতিও বাড়ছে। ফলে ব্যাংকগুলো মূলধন ঘাটতিতে পড়েছে। এসব ব্যাংকের কারণে ব্যাংক খাতে সিআরএআর ঋণাত্মক হয়ে গেছে। যদিও এসব ব্যাংক ছাড়া বাকি ব্যাংকগুলোর অবস্থা ভালো।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

দেশব্যাপী সাড়ে ৭ লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ সংক্রান্ত ১০টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে...

Recent Comments